জাতীয়জাতীয়

সমতার ভিত্তিতে নতুন করে হবে বাংলাদেশ-ভারত সম্পর্ক

গত ১৭ বছরের সম্পর্কের ধারা থেকে বেরিয়ে সমতা, স্বাধীনতা ও আত্মমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে নতুন সম্পর্ক গড়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আহনাফ আদনান
আহনাফ আদনান
সমতার ভিত্তিতে নতুন করে হবে বাংলাদেশ-ভারত সম্পর্ক
ছবি -সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন বাস্তবতায় নতুন করে গড়ে উঠবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর ভাষ্য, গত ১৭ বছরে দুই দেশের মধ্যে যে ধরনের সম্পর্ক ছিল, সেখান থেকে বেরিয়ে এখন সমতার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সম্পর্ক থাকবে। তবে সেই সম্পর্ক হবে স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রের অবস্থান থেকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।’

দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যেও যোগাযোগ ও কথাবার্তা হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা সরকারের সময় ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে বাংলাদেশে যেভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল, ভবিষ্যতে সে ধরনের পরিস্থিতি থাকবে না বলেও জানান তথ্য উপদেষ্টা। তাঁর বক্তব্য, এখন থেকে দুই দেশের বিষয়গুলো আলোচনার মাধ্যমে এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখেই নির্ধারণ করা হবে।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নিয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এর বাইরে ভারত সরকার আলাদাভাবেও তাঁকে আমন্ত্রণ জানিয়েছে। ফলে প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন।

সংবাদ সম্মেলনে ক্রিকেটার সাকিব আল হাসান প্রসঙ্গেও প্রশ্ন ওঠে। এ সময় তথ্য উপদেষ্টা সাকিব আল হাসানকে নিয়ে কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, সাকিব ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু তাঁর ভাষায়, তিনি একজন ‘নষ্ট, পচে যাওয়া মানুষ’।

তবে সাকিব দেশে ফিরতে চাইলে তাঁকে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দেন তিনি। ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে ফিরলে সাকিবকে আদালতের মুখোমুখি হতে হবে এবং তিনি তাঁর আইনি অধিকার পাবেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়েও একই ধরনের অবস্থানের কথা জানান তথ্য উপদেষ্টা। তাঁর বক্তব্য, শেখ হাসিনাও দেশে ফিরলে পূর্ণাঙ্গ নিরাপত্তা পাবেন। এমনকি ‘সবচেয়ে বীভৎস মানুষটাও’ নাগরিক হিসেবে তাঁর অধিকার থেকে বঞ্চিত হবেন না।

বিষয় : বাংলাদেশ_ভারত_সম্পর্ক ডা.জাহেদুর রহমান

কাল মহাকাল

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সমতার ভিত্তিতে নতুন করে হবে বাংলাদেশ-ভারত সম্পর্ক

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত