বিনোদনবিনোদন

অজয় দেবগনের হাত ধরে ফিরছে ‘ক্রাইম পেট্রোল’

৩১ আগস্ট থেকে শুরু হচ্ছে ‘ক্রাইম পেট্রোল ২০২৬’। সঞ্চালকের ভূমিকায় প্রথমবার দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগনকে।

অজয় দেবগনের হাত ধরে ফিরছে ‘ক্রাইম পেট্রোল’
ছবি -সংগৃহীত

‘সিংহাম’ থেকে ‘দৃশ্যম’—পুলিশ ও অপরাধভিত্তিক চরিত্রে অজয় দেবগনের উপস্থিতি দর্শকের কাছে নতুন নয়। এবার সেই পরিচিত আবহ নিয়েই ছোট পর্দায় প্রথম বারের মতো হাজির হচ্ছেন বলিউডের এই অভিনেতা। জনপ্রিয় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অনুষ্ঠান ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন মৌসুমের সঞ্চালক হয়েছেন তিনি।

‘ক্রাইম পেট্রোল ২০২৬—ক্রাইম কা কারেন্ট সিজন’ নামের নতুন মৌসুমটি আগামী ৩১ আগস্ট থেকে প্রচার শুরু হবে। অনুষ্ঠানটি দেখা যাবে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে রাত ১০টা ৩০ মিনিটে। একই সঙ্গে এটি সনি লিভ তেও স্ট্রিমিং হবে। 

নতুন মৌসুমের প্রচারণামূলক একটি ভিডিও ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। সেখানে দর্শকদের উদ্দেশ্যে অজয়কে বলতে শোনা যায়, অপরাধের বাস্তবতা নিয়ে আতঙ্কিত না হয়ে বরং আরও সতর্ক থাকা প্রয়োজন। ভিডিওতে তাঁর বার্তা- ভয়কে নয়,সচেতনতাকেই গুরুত্ব দিতে হবে।

প্রোমোতে অজয়ের একটি সংলাপ বিশেষভাবে নজর কেড়েছে—‘ম্যায় রহুঙ্গা আপকে সাথ’। অর্থাৎ, পুরো যাত্রায় দর্শকদের সঙ্গে থাকার আশ্বাস দিচ্ছেন তিনি।

অনুষ্ঠানটিতে যুক্ত হওয়াকে শুধু অভিনয়ের বাইরে একটি দায়িত্ব হিসেবেই দেখছেন অজয়। তাঁর ভাষ্য, ‘ক্রাইম পেট্রোল’ দীর্ঘদিন ধরে অপরাধের গল্প তুলে ধরার পাশাপাশি দর্শকদের সচেতন করে আসছে। আশপাশের মানুষ, সম্পর্ক ও বিশ্বাসের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার বার্তাও দেওয়া হয় অনুষ্ঠানটিতে

অজয় বলেন, দেশের মানুষকে নাড়া দেওয়া কিছু ঘটনার আদলে তৈরি গল্পগুলো এবার সামনে আসবে। এসব গল্প দর্শকদের ভয় পাওয়ার বদলে সতর্কভাবে বাস্তবতাকে বুঝতে এবং পরিস্থিতি মোকাবিলা করতে সহায়তা করবে—এমনটাই তাঁর প্রত্যাশা।

 ‘ক্রাইম পেট্রোল’ এর যাত্রা শুরু হয়েছিল ২০০৩ সালে। এরপর সময়ের সঙ্গে অনুষ্ঠানের একাধিক সংস্করণ এসেছে। এর মধ্যে রয়েছে ‘ক্রাইম পেট্রোল সাতর্ক’, ‘ক্রাইম পেট্রোল দস্তক’, ‘ক্রাইম পেট্রোল ডায়াল ১০০’ এবং ‘ক্রাইম পেট্রোল ২.০’।

অনুষ্ঠানটির সঙ্গে সবচেয়ে বেশি যে নামটি দর্শকদের মনে গেঁথে আছে, তিনি অভিনেতা অনুপ সোনি। একাধিক মৌসুম সঞ্চালনার মাধ্যমে তিনি ‘ক্রাইম পেট্রোল’-এর সঙ্গে বিশেষভাবে পরিচিত হয়ে উঠেছিলেন। বিভিন্ন সময়ে সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন সাক্ষী তানওয়ার, সোনালি কুলকার্নি, দিব্যাঙ্কা ত্রিপাঠী, আশুতোষ রানা, রেণুকা শাহানে ও নকুল মেহতার মতো তারকারাও।

সাধারণত বাস্তব অপরাধের ঘটনা অবলম্বনে নাট্যরূপ, বর্ণনা এবং সচেতনতামূলক বার্তার সমন্বয়ে তৈরি হয় ‘ক্রাইম পেট্রোল’। ফলে নতুন মৌসুমে অজয় দেবগনের মতো বড় পর্দার তারকার উপস্থিতি অনুষ্ঠানটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

বিষয় : অজয় দেবগন ক্রাইম পেট্রোল ২০২৬ সনি এন্টারটেইনমেন্ট

কাল মহাকাল

বুধবার, ১২ আগস্ট ২০২৬

অজয় দেবগনের হাত ধরে ফিরছে ‘ক্রাইম পেট্রোল’

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত