জাতীয়জাতীয়

বিদ্যুৎ-জ্বালানিসংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চান ডা.শফিকুর রহমান

তীব্র লোডশেডিংয়ে জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা। সংকট নিয়ে সংসদে জরুরি আলোচনা ও সমাধানের পথ খুঁজতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছেন তিনি।

সুমিত রায়হান
সুমিত রায়হান
বিদ্যুৎ-জ্বালানিসংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চান ডা.শফিকুর রহমান
ছবি -সংগৃহীত

দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানিসংকটের পাশাপাশি আর্থসামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। 

এ দাবিতে আজ শুক্রবার রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।

চিঠিতে শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন এলাকায় তীব্র বিদ্যুৎ-সংকট দেখা দিয়েছে। লাগামহীন লোডশেডিংয়ে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে শিল্পকারখানার উৎপাদন, ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে।

বিদ্যুৎ ও জ্বালানির সংকটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে বলে চিঠিতে উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, এসব কারণে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে।

চিঠিতে শফিকুর রহমান বলেন, ‘জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটকালে আমরা নীরব থাকতে পারি না। দেশের এই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংসদে অর্থবহ আলোচনা ও আশু সমাধান খোঁজা অত্যন্ত জরুরি।’

বিদ্যুৎ ও জ্বালানিসংকটসহ সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি। সংকটের বিষয়ে সংসদে আলোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও চিঠিতে তুলে ধরেন বিরোধীদলীয় নেতা।

বিষয় : বিদ্যুৎ-জ্বালানিসংকট বিশেষ অধিবেশন ড.শফিকুর রহমান

কাল মহাকাল

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বিদ্যুৎ-জ্বালানিসংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চান ডা.শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানিসংকটের পাশাপাশি আর্থসামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। 

এ দাবিতে আজ শুক্রবার রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।

চিঠিতে শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন এলাকায় তীব্র বিদ্যুৎ-সংকট দেখা দিয়েছে। লাগামহীন লোডশেডিংয়ে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে শিল্পকারখানার উৎপাদন, ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে।

বিদ্যুৎ ও জ্বালানির সংকটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে বলে চিঠিতে উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, এসব কারণে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে।

চিঠিতে শফিকুর রহমান বলেন, ‘জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটকালে আমরা নীরব থাকতে পারি না। দেশের এই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংসদে অর্থবহ আলোচনা ও আশু সমাধান খোঁজা অত্যন্ত জরুরি।’

বিদ্যুৎ ও জ্বালানিসংকটসহ সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি। সংকটের বিষয়ে সংসদে আলোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও চিঠিতে তুলে ধরেন বিরোধীদলীয় নেতা।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত