বিনোদন
বলিউডে দীর্ঘ তিন দশকের অভিনয় ক্যারিয়ারে এবার যোগ হলো আরও একটি বড় সম্মান। অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন অভিনেত্রী রানি মুখার্জি। ভারতীয় সিনেমায় তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হয়েছে।
সম্মাননা গ্রহণের সময় বেশ আবেগাপ্লুত ছিলেন রানি। পরে নিজের অনুভূতি জানিয়ে অভিনেত্রী বলেন, লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে এই সম্মান পাওয়া তাঁর জীবনের অন্যতম বিনয়ী করে দেওয়া মুহূর্ত।
রানি মনে করেন, মানুষের জীবনে সিনেমার বড় প্রভাব রয়েছে। তাঁর মতে, একটি ভালো সিনেমা মানুষের চিন্তা বদলানোর আগে তার হৃদয় ছুঁতে পারে। ক্যারিয়ারে তিনি এমন অনেক গল্প ও চরিত্রে অভিনয় করেছেন, যেখানে নারীর শক্তি, সংগ্রাম ও আত্মবিশ্বাসের বিষয়গুলো উঠে এসেছে।
রানির এই সম্মান ভারতীয় সিনেমার আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এর আগে ২০১৯ সালে বলিউড তারকা শাহরুখ খানও লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি পেয়েছিলেন।
অস্ট্রেলিয়ায় এবার আরও একটি স্বীকৃতি পেয়েছেন রানি। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (IFFM) তাঁকে অভিনয়ে বিশেষ অবদানের জন্য সম্মানিত করেছে। ‘ব্ল্যাক’, ‘হাম তুম’ এবং ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র মতো ছবিতে তাঁর অভিনয়ের কথা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মানও পেয়েছেন তিনি।
এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন রানি। সম্প্রতি ‘মর্দানি ৩’ ছবিতে আবারও পুলিশ কর্মকর্তা শিবানী শিবাজি রায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিতে একাধিক তরুণীর নিখোঁজ হওয়ার ঘটনা তদন্ত করতে দেখা যায় তাঁকে। আবিরাজ মিনাওয়ালা পরিচালিত ছবিটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। বিশ্বজুড়ে ছবিটির আয় হয়েছে ৭৬ কোটি ২৭ লাখ রুপি।
রানিকে সামনে দেখা যাবে ‘কিং’ ছবিতে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চনও। ছবিটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
অভিনয়ের দীর্ঘ পথচলায় নতুন এই সম্মান রানি মুখার্জির ক্যারিয়ারে আরেকটি উল্লেখযোগ্য অর্জন হয়ে থাকল। এখন ‘কিং’-এ তাঁর চরিত্র নিয়ে দর্শকদের আগ্রহও কম নয়।
2.png)
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬