বিনোদন
বিটিএস ভক্তদের জন্য একই সঙ্গে উদ্বেগের দুটি খবর এসেছে। জনপ্রিয় কে-পপ তারকা ভি জানিয়েছেন, তার ডান কানে শ্রবণশক্তি নেমে এসেছে মাত্র ৩০ শতাংশে। দীর্ঘদিনের এই সমস্যার জন্য নিয়মিত হাসপাতালে গিয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। একই সময়ে দলের আরেক সদস্য জাংকুক পায়ের চোট নিয়েও মঞ্চে পারফর্ম করে যাচ্ছেন।
বুধবার ফ্যানদের সঙ্গে এক লাইভ আড্ডায় এসব তথ্য জানান দুই তারকা। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে পরপর কনসার্ট শেষ করার পর খাবার খেতে খেতে ভক্তদের সঙ্গে কথা বলেন তারা। এই আয়োজন ছিল বিটিএসের "Arirang" বিশ্ব সফরের উত্তর আমেরিকা পর্বের অংশ।
নিজের শ্রবণ সমস্যার বিষয়ে ভি বলেন, প্রায় আড়াই বছর আগে তার কানে সমস্যা শুরু হয়। এরপর থেকে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। বর্তমানে তিনি ওষুধ সেবনের পাশাপাশি নিয়মিত হাসপাতালে যাচ্ছেন।
ভি জানান, বাম কানে যদি তিনি শতভাগ শুনতে পান, তাহলে ডান কানে শুনতে পাচ্ছেন প্রায় ৩০ শতাংশ। দীর্ঘ সময় ধরে চলা এই সমস্যার মধ্যেই তিনি চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
লাইভে জাংকুকও নিজের শারীরিক অবস্থার কথা জানান। তার পায়ের শিন বা পিণ্ডলির হাড়ের কাছাকাছি অংশে গুরুতর চোট হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, চোটটি স্ট্রেস ফ্র্যাকচারের একেবারে কাছাকাছি অবস্থায় রয়েছে। ওই এলাকায় বেশ ফুলে গেছে এবং হাড়ে সূক্ষ্ম ক্ষতি বা মাইক্রো-ড্যামেজ হয়েছে বলে তিনি মনে করছেন।
বাল্টিমোরের মঞ্চে নিজের স্বাভাবিক গতিতে দৌড়ে পারফর্ম করতে চাইলেও ব্যথার কারণে সব সময় তা সম্ভব হয়নি বলে জানান জাংকুক। এ জন্য ভক্তদের কাছেও তিনি বুঝে নেওয়ার অনুরোধ করেছেন।
তবে চোটকে সামলে বিশ্ব সফর শেষ করার ব্যাপারে আশাবাদী এই গায়ক। তিনি জানিয়েছেন, এখন থেকে নিজের শারীরিক অবস্থার প্রতি আরও সতর্ক থাকবেন, যাতে সফরের বাকি কনসার্টগুলো শেষ করতে পারেন।
বিটিএসের "Arirang" বিশ্ব সফরের পরবর্তী ধাপে আগামী ১৫ ও ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনের AT&T স্টেডিয়ামে পারফর্ম করার কথা রয়েছে। এরপর ২২ ও ২৩ আগস্ট কানাডার টরন্টোর রজার্স স্টেডিয়ামে উঠবে দলটি। ভি ও জাংকুকের শারীরিক অবস্থার মধ্যে এই কনসার্টগুলো কীভাবে এগোয়, এখন সেদিকেই নজর ভক্তদের।
2.png)
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬