বানিজ্য বানিজ্য

বাংলা কিউআর পেমেন্টে ফি থাকছেনা

ডিজিটাল লেনদেন বাড়াতে বাংলা কিউআরভিত্তিক পেমেন্টে ইন্টারচেঞ্জ রেইমবার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য করেছে বাংলাদেশ ব্যাংক। ছোট অঙ্কের লেনদেনে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের প্রণোদনাও দেওয়া হবে।

আদিত্য আদিল
আদিত্য আদিল
বাংলা কিউআর পেমেন্টে ফি থাকছেনা
ছবি -সংগৃহীত

বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেনে ইন্টারচেঞ্জ রেইমবার্সমেন্ট ফি (আইআরএফ) তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীদের ছোট অঙ্কের বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হবে।

সোমবার জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল লেনদেন আরও বাড়ানোর লক্ষ্যেই বাংলা কিউআরভিত্তিক লেনদেনে আইআরএফের হার শূন্য নির্ধারণ করা হয়েছে।

এর ফলে বাংলা কিউআর ব্যবহার করে কোনো লেনদেন হলে ইস্যুয়িং প্রতিষ্ঠানকে অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ফি বা সার্ভিস চার্জ দেওয়া হবে না।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন নিয়ে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি জারি করা নির্দেশনার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। নতুন সিদ্ধান্তের কারণে ওই নির্দেশনার সংশ্লিষ্ট অংশগুলোই সংশোধিত হিসেবে বিবেচিত হবে।

এ ছাড়া গত ১ জুলাই ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থায় সম্পন্ন লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধে ফি ও চার্জ নির্ধারণসংক্রান্ত একটি সার্কুলারও বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের ফলে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবহারে ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ছোট অঙ্কের লেনদেনে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রণোদনার ব্যবস্থা ডিজিটাল লেনদেন সম্প্রসারণে ভূমিকা রাখবে।

বিষয় : বাংলা কিউ আর চার্জ ফ্রী

কাল মহাকাল

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বাংলা কিউআর পেমেন্টে ফি থাকছেনা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেনে ইন্টারচেঞ্জ রেইমবার্সমেন্ট ফি (আইআরএফ) তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীদের ছোট অঙ্কের বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হবে।

সোমবার জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল লেনদেন আরও বাড়ানোর লক্ষ্যেই বাংলা কিউআরভিত্তিক লেনদেনে আইআরএফের হার শূন্য নির্ধারণ করা হয়েছে।

এর ফলে বাংলা কিউআর ব্যবহার করে কোনো লেনদেন হলে ইস্যুয়িং প্রতিষ্ঠানকে অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ফি বা সার্ভিস চার্জ দেওয়া হবে না।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন নিয়ে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি জারি করা নির্দেশনার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। নতুন সিদ্ধান্তের কারণে ওই নির্দেশনার সংশ্লিষ্ট অংশগুলোই সংশোধিত হিসেবে বিবেচিত হবে।

এ ছাড়া গত ১ জুলাই ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থায় সম্পন্ন লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধে ফি ও চার্জ নির্ধারণসংক্রান্ত একটি সার্কুলারও বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের ফলে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবহারে ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ছোট অঙ্কের লেনদেনে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রণোদনার ব্যবস্থা ডিজিটাল লেনদেন সম্প্রসারণে ভূমিকা রাখবে।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত