জাতীয়
কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিএমপির সাবেক কয়েকজন যুগ্ম কমিশনার ও উপকমিশনার রয়েছেন।
বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক ছয়টি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন, ডিএমপির উত্তরা বিভাগের সাবেক উপকমিশনার কাজী আশরাফুল আজীম, কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। মোহাম্মদ ইকবাল হোসাইন সংযুক্ত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে। কাজী আশরাফুল আজীম চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রাজন কুমার দাস কক্সবাজার এপিবিএনে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। আর মো. গোলাম রুহানী ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার।
কর্মস্থলে অনুপস্থিতির কারণে তাদের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
2.png)
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬