ঢাকা
রাতে মেট্রোরেলে যাত্রীদের চাপ সামলাতে চলতি মাসের শেষ দিকে আরও দুটি ট্রেন যুক্ত হচ্ছে। এতে শেষ দিকের ট্রেনগুলোর মধ্যে ২০ মিনিটের ব্যবধান কমে ৭ থেকে ৮ মিনিটে নেমে আসবে। পাশাপাশি আগামী সেপ্টেম্বর থেকে রাতের মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ থেকে ৩০ মিনিট বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। সব প্রস্তুতি ঠিক থাকলে রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা জানিয়েছেন, রাতে ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে। বাড়তি দুটি ট্রেন চলাচলের নির্দিষ্ট তারিখ শিগগিরই চূড়ান্ত করা হবে।
গত ৭ জুন থেকে রাতে উভয় দিকের মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট করে বাড়ানো হয়েছে। তবে শেষের দিকে ট্রেন দুটির মধ্যে ২০ মিনিটের বিরতি থাকায় যাত্রীদের চাপ বেড়েছে। দুটি ট্রেন বাড়ানোর পর রাতে যাত্রীসংখ্যা প্রায় ১০ হাজার বেড়েছে। নতুন করে আরও দুটি ট্রেন যুক্ত হলে এ চাপ কিছুটা কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
বর্তমানে মতিঝিল থেকে উত্তরা অভিমুখে দিনের শেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ১০টায়। আর উত্তরা থেকে মতিঝিলের দিকে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৫০ মিনিটে। সেপ্টেম্বর থেকে সময় বাড়ানো হলে রাত ১১টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করতে পারে।
রাতের সেবা বাড়ানোর জন্য নতুন অপারেটর নিয়োগের কাজ শেষ করেছে ডিএমটিসিএল। তাঁদের প্রশিক্ষণ চলছে। আগামী ২৬ আগস্ট প্রশিক্ষণ শেষ হওয়ার কথা। এরপর তাঁদের দিয়ে ট্রেন পরিচালনা শুরু করা হবে। রাতের সময় বাড়ালে রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কারিগরি কাজ কীভাবে পরিচালনা করা হবে, তা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চলছে।
শাহবাগের একটি রেস্তোরাঁয় কাজ করেন রবিউল ইসলাম। প্রতিদিন মেট্রোরেলের শেষ ট্রেনে ফার্মগেটে যান তিনি। তাঁর বাসা পূর্ব রাজাবাজারে হওয়ায় ফার্মগেট থেকে মেট্রোরেলে যাতায়াত তাঁর জন্য সবচেয়ে সুবিধাজনক। তবে শেষ ট্রেনে অতিরিক্ত ভিড় থাকায় প্রায়ই সমস্যায় পড়তে হয় তাঁকে। ট্রেনে উঠতে না পারলে বাস বা অন্য পরিবহনে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ভোগান্তির।
রবিউল বলেন, রাতের ট্রেনের সংখ্যা ও চলাচলের সময় বাড়ানো হলে তাঁর মতো অনেক যাত্রীর সুবিধা হবে।
ডিএমটিসিএল সূত্র বলছে, মেট্রোরেল কর্তৃপক্ষ সাড়ে তিন মিনিট পরপর ট্রেন চালানোর সক্ষমতা রাখে। প্রকল্পের পরিকল্পনাতেও সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ট্রেন চালানোর বিষয়টি ছিল। তবে পর্যাপ্ত জনবল না থাকায় শুরু থেকেই সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখন ধাপে ধাপে চলাচলের সময় বাড়ানো হচ্ছে।
সকালে আপাতত মেট্রোরেলের সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। বর্তমানে উত্তরা থেকে মতিঝিলের দিকে দিনের প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৬টায়। আর মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে প্রথম ট্রেন ছাড়ে সকাল সোয়া ৭টায়।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রতিদিন পাঁচ লাখ যাত্রী যাতায়াত করবেন—এমন হিসাব ধরে মেট্রোরেল প্রকল্পের পরিকল্পনা করা হয়েছিল। বর্তমানে দৈনিক গড়ে প্রায় সাড়ে চার লাখ যাত্রী এই পথে মেট্রোরেল ব্যবহার করছেন।
এদিকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের কাজ চলছে। বর্ধিত অংশটি আগামী বছর চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি চালু হলে দৈনিক যাত্রীসংখ্যা বেড়ে প্রায় ৬ লাখ ৭৭ হাজারে দাঁড়াতে পারে।
২০২২ সালের ২৮ ডিসেম্বর ঢাকায় প্রথম মেট্রোরেল চালু হয়। তখন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলত। পরে ধাপে ধাপে নতুন স্টেশন যুক্ত হয়। ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয়।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম বলেন, রাতে আরও দুটি ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। এর ফলে ট্রেনের মধ্যকার বিরতিও কমবে। কবে থেকে নতুন ট্রেন চলবে, তা দ্রুত চূড়ান্ত করা হবে। একই সঙ্গে আগামী মাসে রাতের মেট্রোরেলের সময় বাড়ানোর কাজও এগিয়ে চলছে।
বিষয় : মেট্রোরেল রাত ১১টা পর্যন্ত সময় বৃদ্ধি
2.png)
বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬