ঢাকাঢাকা

মেট্রো থেকে গন্তব্যে জোবাইক, মিনিটে ভাড়া ১ টাকা

মেট্রোরেল স্টেশন থেকে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনে পাইলট প্রকল্পে ১৫০–৩০০টি বাইসাইকেল নামাবে জোবাইক।

সুমন শাহরিয়ার
সুমন শাহরিয়ার
মেট্রো থেকে গন্তব্যে জোবাইক, মিনিটে ভাড়া ১ টাকা
ছবি -সংগৃহীত

মেট্রোরেল স্টেশন থেকে গন্তব্যে যাতায়াতের ঝামেলা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে অ্যাপভিত্তিক বাইসাইকেল শেয়ারিং প্ল্যাটফর্ম জোবাইক। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে চুক্তির আওতায় মেট্রোরেল স্টেশনগুলোতে পর্যায়ক্রমে চালু হবে এই সেবা। এতে প্রতি মিনিট বাইসাইকেল ব্যবহারের জন্য ভাড়া দিতে হবে মাত্র ১ টাকা। এর সঙ্গে থাকছে ২ টাকা আনলকিং ফি।

গত ৬ আগস্ট ডিএমটিসিএল ও জোবাইকের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। প্রথম ধাপে এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনে ছয় মাসের পাইলট প্রকল্প চালু করা হবে। এসব স্টেশনে রাখা হবে ১৫০ থেকে ৩০০টি প্যাডেল বাইসাইকেল।

সেবা নিতে যাত্রীদের জোবাইক অ্যাপ ব্যবহার করতে হবে। নির্ধারিত জোবাইক হাবে থাকা বাইসাইকেলের কিউআর কোড স্ক্যান করলেই সেটি আনলক করা যাবে। গন্তব্যে পৌঁছানোর পর নির্ধারিত যেকোনো জোবাইক পার্কিং হাবে বাইসাইকেল রেখে রাইড শেষ করা যাবে।

প্রাথমিকভাবে তিনটি স্টেশনে এই ব্যবস্থা চালু হলেও যাত্রীদের চাহিদা বিবেচনায় ভবিষ্যতে পার্কিং হাবের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাইলট প্রকল্প সফল হলে এমআরটি লাইন-৬-এর অন্যান্য স্টেশনেও সেবাটি সম্প্রসারণ করা হবে।

জোবাইকের এই উদ্যোগে উত্তরা রাজউক অ্যাপার্টমেন্ট প্রজেক্ট, উত্তরা রূপায়ণ সিটি, মেট্রোরেল ডিপোর কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশেষভাবে সুবিধা পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। মেট্রোরেল ব্যবহার করে স্টেশনে নামার পর স্বল্প দূরত্বের গন্তব্যে পৌঁছাতে বাস, রিকশা বা অটোরিকশার ওপর নির্ভরতা কিছুটা কমানোর সুযোগ তৈরি হবে।

জোবাইকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেদী রেজা বলেন, মেট্রো স্টেশন থেকে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে বাইসাইকেল হতে পারে স্বাস্থ্যকর, সুবিধাজনক ও সাশ্রয়ী পরিবহনের একটি বিকল্প। পাশাপাশি বাইসাইকেলের ব্যবহার বাড়লে নগরের যানজট ও কার্বন নিঃসরণ কমাতেও ভূমিকা রাখা সম্ভব।

২০১৮ সালে কক্সবাজারে যাত্রা শুরু করেছিল জোবাইক। পরে করোনাভাইরাস মহামারির কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। চলতি বছরের জুনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ই-বাইক সেবা চালুর মধ্য দিয়ে আবার কার্যক্রমে ফেরে প্রতিষ্ঠানটি।

এবার ঢাকা মেট্রোরেলের সঙ্গে যুক্ত হয়ে রাজধানীতে বড় পরিসরে বাইসাইকেল শেয়ারিং সেবা চালুর পথে এগোচ্ছে জোবাইক।

বিষয় : জোবাইক মেট্রোরেল

কাল মহাকাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

মেট্রো থেকে গন্তব্যে জোবাইক, মিনিটে ভাড়া ১ টাকা

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত