বিনোদনবিনোদন

বড় পর্দায় Baby JJ, কণ্ঠ দেবেন SZA—এলো ‘CoComelon: The Movie’-এর প্রথম টিজার

জনপ্রিয় শিশুতোষ অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘CoComelon’ এবার পা রাখছে বড় পর্দায়। আসছে সিরিজটির প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘CoComelon: The Movie’। আর এই সিনেমায় কণ্ঠ দিতে যাচ্ছেন সাতবারের গ্র্যামি জয়ী মার্কিন সংগীতশিল্পী SZA।

বড় পর্দায় Baby JJ, কণ্ঠ দেবেন SZA—এলো ‘CoComelon: The Movie’-এর প্রথম টিজার

বৃহস্পতিবার (৬ আগস্ট) সিনেমাটির প্রথম টিজার ট্রেলার প্রকাশ করেছে Dream Work Jr.। টিজারে দেখা গেছে, পরিচিত চরিত্র বেবি জেজে ও তার বন্ধুদের এক নতুন রোমাঞ্চকর অভিযানে ছুটতে। আগামী বছর ১৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

গল্পে জেজে তার প্রিয় খেলনা ভালুক ‘Boba’কে হারিয়ে ফেলে। এরপর বন্ধুরা মিলে তাকে খুঁজতে শুরু করে। খোঁজ করতে গিয়ে তারা একটি রহস্যময় ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ বাক্সের ভেতর দিয়ে প্রবেশ করে এক জাদুকরী নতুন জগতে। সেখান থেকেই শুরু হয় জেজের প্রিয় সঙ্গীকে ফিরে পাওয়ার অভিযান।

সিনেমাটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সংগীতেও থাকছে বিশেষ আকর্ষণ। মূল গান তৈরি করছেন গ্র্যামি মনোনীত গীতিকার ও নির্বাহী সংগীত প্রযোজক Justin Tranter। চ্যাপেল রোয়ান, জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের মতো জনপ্রিয় শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

‘CoComelon: The Movie’ পরিচালনা করেছেন Kat Good। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে DreamWorks Animation, Moonbug Entertainment, Flywheel Media ও Prime Focus Studios। বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেবে Universal Pictures।

অ্যানিমেশন সিনেমায় কণ্ঠ দেওয়া SZA-এর ক্যারিয়ারে অবশ্যই নতুন সংযোজন। সংগীতজগতে এরই মধ্যে নিজের অবস্থান শক্ত করেছেন এই মার্কিন তারকা। তাঁর সর্বশেষ অ্যালবাম ‘SOS’ Billboard 200-এর শীর্ষে ছিল ১১ সপ্তাহ। অ্যালবামটি বিলবোর্ডের শীর্ষ ১০-এ ১০০ সপ্তাহের বেশি সময় অবস্থান করা কোনো নারী শিল্পীর প্রথম অ্যালবাম হিসেবেও রেকর্ড গড়ে।

‘SOS’ অ্যালবাম থেকেই আসে SZA-এর জনপ্রিয় গান ‘Kill Bill’, যা Billboard Hot 100-এর শীর্ষস্থান দখল করে। পরবর্তী সময় ‘Saturn’ ও Kendrick Lamar-এর সঙ্গে ‘30 for 30’-এর মতো গান দিয়েও সাফল্য ধরে রাখেন তিনি। পাশাপাশি Kendrick Lamar-এর ‘Luther’ গানেও তাঁর কণ্ঠ রয়েছে, যা Billboard Hot 100-এর এক নম্বরে জায়গা করে নেয়।

এবার সংগীতের মঞ্চ থেকে অ্যানিমেশনের পর্দায় SZA-এর নতুন যাত্রা কতটা সাড়া ফেলে, সেটিই দেখার অপেক্ষা। তবে প্রথম টিজারে বেবি জেজের নতুন অভিযান এবং SZA-এর অংশগ্রহণ ইতোমধ্যে ভক্তদের মধ্যে তৈরি করেছে বাড়তি আগ্রহ।

বিষয় : CoComelon: The Movie SZA Baby JJ Dream Work Jr. Universal Pictures

কাল মহাকাল

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

বড় পর্দায় Baby JJ, কণ্ঠ দেবেন SZA—এলো ‘CoComelon: The Movie’-এর প্রথম টিজার

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

বৃহস্পতিবার (৬ আগস্ট) সিনেমাটির প্রথম টিজার ট্রেলার প্রকাশ করেছে Dream Work Jr.। টিজারে দেখা গেছে, পরিচিত চরিত্র বেবি জেজে ও তার বন্ধুদের এক নতুন রোমাঞ্চকর অভিযানে ছুটতে। আগামী বছর ১৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

গল্পে জেজে তার প্রিয় খেলনা ভালুক ‘Boba’কে হারিয়ে ফেলে। এরপর বন্ধুরা মিলে তাকে খুঁজতে শুরু করে। খোঁজ করতে গিয়ে তারা একটি রহস্যময় ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ বাক্সের ভেতর দিয়ে প্রবেশ করে এক জাদুকরী নতুন জগতে। সেখান থেকেই শুরু হয় জেজের প্রিয় সঙ্গীকে ফিরে পাওয়ার অভিযান।

সিনেমাটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সংগীতেও থাকছে বিশেষ আকর্ষণ। মূল গান তৈরি করছেন গ্র্যামি মনোনীত গীতিকার ও নির্বাহী সংগীত প্রযোজক Justin Tranter। চ্যাপেল রোয়ান, জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের মতো জনপ্রিয় শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

‘CoComelon: The Movie’ পরিচালনা করেছেন Kat Good। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে DreamWorks Animation, Moonbug Entertainment, Flywheel Media ও Prime Focus Studios। বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেবে Universal Pictures।

অ্যানিমেশন সিনেমায় কণ্ঠ দেওয়া SZA-এর ক্যারিয়ারে অবশ্যই নতুন সংযোজন। সংগীতজগতে এরই মধ্যে নিজের অবস্থান শক্ত করেছেন এই মার্কিন তারকা। তাঁর সর্বশেষ অ্যালবাম ‘SOS’ Billboard 200-এর শীর্ষে ছিল ১১ সপ্তাহ। অ্যালবামটি বিলবোর্ডের শীর্ষ ১০-এ ১০০ সপ্তাহের বেশি সময় অবস্থান করা কোনো নারী শিল্পীর প্রথম অ্যালবাম হিসেবেও রেকর্ড গড়ে।

‘SOS’ অ্যালবাম থেকেই আসে SZA-এর জনপ্রিয় গান ‘Kill Bill’, যা Billboard Hot 100-এর শীর্ষস্থান দখল করে। পরবর্তী সময় ‘Saturn’ ও Kendrick Lamar-এর সঙ্গে ‘30 for 30’-এর মতো গান দিয়েও সাফল্য ধরে রাখেন তিনি। পাশাপাশি Kendrick Lamar-এর ‘Luther’ গানেও তাঁর কণ্ঠ রয়েছে, যা Billboard Hot 100-এর এক নম্বরে জায়গা করে নেয়।

এবার সংগীতের মঞ্চ থেকে অ্যানিমেশনের পর্দায় SZA-এর নতুন যাত্রা কতটা সাড়া ফেলে, সেটিই দেখার অপেক্ষা। তবে প্রথম টিজারে বেবি জেজের নতুন অভিযান এবং SZA-এর অংশগ্রহণ ইতোমধ্যে ভক্তদের মধ্যে তৈরি করেছে বাড়তি আগ্রহ।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত