জাতীয়
গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এই তিন জেলার বর্তমান পুলিশ সুপারসহ পাঁচ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে হাইওয়ে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনা জেলার নতুন পুলিশ সুপার করা হয়েছে। আর সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।
এদিকে গাজীপুরের বর্তমান পুলিশ সুপার শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকেও একই ইউনিটে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে খুলনা জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।
বিষয় : পুলিশে রদবদল
2.png)
বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬