রাজনীতি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে—এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের খবর গুজবেরই অংশ।
এ সময় ভারত–বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দুই দেশের সম্পর্কে এমন কোনো জটিলতা নেই, যা সমাধান করা সম্ভব নয়।
বিশ্ব যুব দিবসের অনুষ্ঠানে তরুণদের গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, একটি দেশ ও জাতির মূল শক্তি তরুণেরা। বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলাতেও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তার ভাষ্য, তরুণদের যথাযথ শিক্ষা ও প্রয়োজনীয় দক্ষতা দিতে পারলে তারা দেশের উন্নয়নে বড় ধরনের অবদান রাখতে পারবে।
বর্তমান সময়কে তথ্যপ্রযুক্তিনির্ভর উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে। তরুণদের শক্তিকে সঠিকভাবে কাজে লাগানো গেলে তা দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বর্তমান সরকার ইতোমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে বলেও জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
2.png)
বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬