বিনোদন
চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে ডনের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মো. তরিকুল ইসলাম (জুয়েল)। অন্যদিকে জামিনের বিরোধিতা করেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারক আবেদনটি নামঞ্জুর করেন।
ডনের আইনজীবী জামিন আবেদনে উল্লেখ করেন, মামলার এজাহারে তার মক্কেলের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। কথিত ঘটনার সঙ্গেও তিনি জড়িত ছিলেন না। এসব কারণ দেখিয়ে তার জামিনের আবেদন করা হয়।
এর আগে গত ৯ আগস্ট ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে সিআইডি। সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ার সময় ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। পরে ওই দিন বিকেলে তাকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরিফুর রহমান ডনকে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। তাঁর মৃত্যুর পর প্রথম দিকে ঘটনাটি আত্মহত্যা হিসেবে বিবেচিত হলেও পরবর্তী সময়ে তা নিয়ে হত্যা মামলা হয়। দীর্ঘ সময় ধরে চলা তদন্তে এ ঘটনায় বিভিন্ন ব্যক্তির নাম উঠে আসে।
২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলাটি করেন। মামলায় সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন—সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।
বিষয় : সালমান শাহ আশরাফুল হক ডন
2.png)
বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬