আইটি বিশ্ব
চ্যাটজিপিটির বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে ওপেনএআই। আগামী সপ্তাহ থেকে সাধারণ লেখাভিত্তিক কথোপকথনে নির্দিষ্ট সংখ্যক বার্তার সীমা তুলে দেওয়া হবে। ফলে ব্যবহারকারীরা নির্ধারিত বার্তার কোটা শেষ হয়ে যাওয়ার বাধা ছাড়াই চ্যাটজিপিটির সঙ্গে টেক্সটভিত্তিক কথোপকথন চালিয়ে যেতে পারবেন।
তবে এই সুবিধা সব ধরনের ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ছবি বা ফাইল যুক্ত করে প্রশ্ন করা এবং কিছু নির্দিষ্ট ফিচার ব্যবহারে আগের মতোই সীমা থাকবে।
বর্তমানে ফ্রি ও গো প্যাকেজের ব্যবহারকারীরা নির্দিষ্টসংখ্যক বার্তা পাঠানোর পর ব্যবহারের সীমায় পৌঁছে যান। নতুন ব্যবস্থায় মূলত সাধারণ টেক্সট চ্যাটের ক্ষেত্রে সেই সীমাবদ্ধতা সরিয়ে নেওয়া হচ্ছে।
এর পাশাপাশি আগামী সপ্তাহে ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য ‘থিংক’ নামে একটি নতুন বোতাম চালু করা হবে। জটিল কোনো প্রশ্নের উত্তর পাওয়ার ক্ষেত্রে এই সুবিধা ব্যবহার করা যাবে। ‘থিংক’ চালু করলে উত্তর দেওয়ার আগে চ্যাটজিপিটি বিষয়টি তুলনামূলকভাবে গভীরভাবে বিশ্লেষণ করে যুক্তিনির্ভর উত্তর দেওয়ার চেষ্টা করবে।
এ সপ্তাহ থেকেই এসব ব্যবহারকারীর জন্য চ্যাটজিপিটির প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল হিসেবে জিপিটি-৫.৬ লুনা যুক্ত করা হচ্ছে।
অন্যদিকে প্লাস ও প্রো প্যাকেজের গ্রাহকদের জন্য জিপিটি-৫.৬ সল মডেলেও উন্নয়ন আনা হচ্ছে। ওপেনএআই জানিয়েছে, নতুন সংস্করণে তথ্যের নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা বাড়ানোর দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশেষ করে তারিখ, সংখ্যা, উৎস, নিয়ম এবং বিভিন্ন অনুমানের ওপর নির্ভরশীল প্রশ্নের উত্তর দেওয়ার সময় ভুলের ঝুঁকি কমাতে মডেলটি উন্নত করা হয়েছে। পাশাপাশি উত্তরকে আরও সরাসরি ও সংক্ষিপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে অপ্রয়োজনীয় তথ্য কম থাকে।
প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য আরেকটি নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থাও যুক্ত হচ্ছে। এর মাধ্যমে কোনো প্রশ্নের উত্তর তৈরির সময় চ্যাটজিপিটি কতটা যুক্তি বিশ্লেষণে সময় ব্যয় করবে, তা ব্যবহারকারী নিজেই নির্ধারণ করতে পারবেন।
বিষয় : চ্যাট জিপিটি আনলিমিটেড চ্যাট ফ্রী
2.png)
বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬