আইটি বিশ্ব
প্রয়োজনীয় একটি ফোন নম্বর, সরকারি দপ্তরের ঠিকানা কিংবা জরুরি সেবার তথ্য পেতে একসময় মানুষকে নানা জায়গায় ছুটতে হতো। সেই ভোগান্তি কমানোর লক্ষ্যেই রংপুরের নাগরিকদের জন্য তৈরি হয়েছে ডিজিটাল তথ্যভান্ডার ‘রংপুর ডায়েরি’। এটি শুধু একটি ওয়েবসাইট নয়, নাগরিক তথ্য, মতামত ও সমস্যার কথা জানানোর একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে।
তথ্যপ্রযুক্তিনির্ভর এই উদ্যোগটি গড়ে তুলেছেন স্থানীয় তরুণ উদ্যোক্তা এম এ রশিদ। নাগরিক অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় সেবা ও তথ্য সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁর উদ্যোগের অন্যতম লক্ষ্য।
‘রংপুর ডায়েরি’তে রংপুরের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য এক জায়গায় সাজানো হয়েছে। সরকারি দপ্তর, আদালত, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, দর্শনীয় স্থান ও স্থানীয় গণমাধ্যমের তথ্যের পাশাপাশি রয়েছে বিভিন্ন জরুরি সেবার যোগাযোগের তথ্য। এর মধ্যে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো সেবাও রয়েছে।
ফলে প্রয়োজনের সময় তথ্য খুঁজতে মানুষকে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে হচ্ছে না। অনলাইনে সহজেই প্রয়োজনীয় তথ্য পাওয়ায় সময় ও অর্থ দুটিই সাশ্রয় হচ্ছে। একই সঙ্গে কমছে হয়রানি এবং মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীলতা।
শুধু নাগরিক সেবার তথ্য দেওয়াতেই সীমাবদ্ধ নেই প্ল্যাটফর্মটি। রংপুরের মানুষ এখানে নিজেদের কবিতা, গল্প ও অন্যান্য সাহিত্যকর্ম প্রকাশের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি এলাকার রাস্তা, পানি, পরিবহন, চিকিৎসা কিংবা অন্য কোনো নাগরিক সমস্যার কথাও তুলে ধরতে পারছেন।
নাগরিকদের এসব অভিযোগ ও সমস্যার তথ্য ডিজিটালভাবে সংশ্লিষ্ট দায়িত্বশীল সরকারি কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে। এতে স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার সুযোগ তৈরি হচ্ছে।
উদ্যোক্তাদের মতে, নাগরিকদের তথ্যপ্রাপ্তির সুযোগ বাড়ানো এবং তাঁদের সমস্যাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সুশাসন ও জবাবদিহিতা আরও শক্তিশালী করা সম্ভব। সেই লক্ষ্যেই ‘রংপুর ডায়েরি’কে নাগরিকদের জন্য একটি নির্ভরযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার কাজ চলছে।
বিষয় : রংপুর ডায়েরি
2.png)
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬