রাজনীতি
পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাঁকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পাশাপাশি জাতিসংঘের সহযোগিতা নেওয়ার দাবি জানিয়েছে দলটি। শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বর্তমান সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে কূটনৈতিক শৈথিল্য দেখানো হলে সরকারকে জনগণের কাঠগড়ায় কঠোর জবাবদিহির মুখোমুখি হতে হবে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়েও ভারত সরকারের সমালোচনা করেছে জামায়াত। দলটির অভিযোগ, বাংলাদেশকে সহযোগিতা করার পরিবর্তে ভারত নিষিদ্ধ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করছে। সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার ঘটনাকে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী বলেও মন্তব্য করা হয়েছে বিবৃতিতে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তি উপেক্ষা করার অভিযোগ তুলেছে দলটি। মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ প্রতিবেশী ভারতসহ বিশ্বের সব দেশের সঙ্গে সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। পাশাপাশি সব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশ। তবে তাঁর অভিযোগ, দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক আহ্বান জানানো হলেও ভারত সরকার তা আমলে না নিয়ে তাঁকে আশ্রয় দেওয়া অব্যাহত রেখেছে। জামায়াতের ভাষ্য, এটি আন্তর্জাতিক নিয়মনীতি ও কূটনৈতিক শিষ্টাচারের গুরুতর লঙ্ঘন। বিবৃতিতে শেখ হাসিনার সাড়ে ১৬ বছরের শাসনামলে হত্যা, গুম ও নির্যাতনের অভিযোগও তুলে ধরা হয়। মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে তাঁর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম, জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর বিভিন্ন প্রতিবেদনে তথ্য উঠে এসেছে বলেও উল্লেখ করেন তিনি। জামায়াতের সেক্রেটারি জেনারেলের দাবি, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় তিনি ভারতে অবস্থান করে বাংলাদেশ ও দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রের সুযোগ পাচ্ছেন। তবে ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে তা সফল হবে না বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। একই সঙ্গে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবিলায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।
2.png)
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬