প্রবাসপ্রবাস

রোমে কারিগরি ত্রুটিতে বিমানের ফ্লাইট, ভোগান্তিতে যাত্রীরা

টরন্টো থেকে ঢাকাগামী বিজি৩০৬ ফ্লাইটে রোমে অবতরণের পর কারিগরি ত্রুটি ধরা পড়ে। নিরাপত্তা পরীক্ষার কারণে ফ্লাইটটি বিলম্বিত হয়েছে; যাত্রীদের জন্য হোটেল, খাবার ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেছে বিমান।

রোমে কারিগরি ত্রুটিতে বিমানের ফ্লাইট, ভোগান্তিতে যাত্রীরা
ছবি -সংগৃহীত

ইতালির রোমে কারিগরি ত্রুটির কারণে সাত ঘণ্টারও বেশি সময় আটকে থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা রুটের বিজি৩০৬ ফ্লাইটের যাত্রীদের জন্য হোটেল ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। ত্রুটি পুরোপুরি সারিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষ হলেই ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

শুক্রবার (৭ আগস্ট) ইতালির রোম ফিউমিচিনো বিমানবন্দরে নিয়মিত জ্বালানি নেওয়ার জন্য অবতরণের পর উড়োজাহাজটিতে কারিগরি সমস্যা ধরা পড়ে। স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উড়োজাহাজটির বিস্তারিত কারিগরি পরীক্ষা ও ত্রুটি মেরামতের কাজ চলছে। সমস্যা পুরোপুরি সমাধান এবং নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পরই বিজি৩০৬ ঢাকার উদ্দেশে রোম ছাড়বে।

এর আগে যাত্রীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি। রোমে নির্ধারিত বিরতিতে জ্বালানি নেওয়ার কথা ছিল। সেখানে অবতরণের পর উড়োজাহাজে ত্রুটি ধরা পড়লে যাত্রীদের অপেক্ষা করতে হয়।

ফ্লাইটটিতে প্রায় ২৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দীর্ঘ সময় উড়োজাহাজে অবস্থানের কারণে শিশু ও বয়স্কদের অনেকে অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ করেন যাত্রীরা।

এক যাত্রী শরিফুল ইসলাম বলেন, দীর্ঘ সময় ধরে উড়োজাহাজের ভেতরে অবস্থান করায় যাত্রীদের মধ্যে অস্বস্তি বাড়ছিল। শিশু ও বয়স্কদের অনেকে অসুস্থ বোধ করছিলেন। যাত্রীদের দ্রুত টার্মিনালে যাওয়ার সুযোগ দেওয়ারও দাবি জানান তিনি।

পরে বিমান কর্তৃপক্ষ জানায়, রোমে থাকা বিজি৩০৬-এর যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হচ্ছে।

একই উড়োজাহাজে পরিচালিত হওয়ার কারণে বিজি৩০৬-এর ফিরতি ফ্লাইট বিজি৩০৫ও নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়বে। ঢাকা থেকে রোম হয়ে টরন্টোগামী এই ফ্লাইটের নতুন সময় নির্ধারণ করা হয়েছে ৮ আগস্ট দুপুর ১টা। যাত্রীদের ওই দিন সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করতে বলা হয়েছে।

বিজি৩০৬ ফ্লাইটের নতুন সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের কারণে যাত্রীদের যে ভোগান্তি হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনটি।

বিমান জানিয়েছে, যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়াই তাদের প্রধান অগ্রাধিকার। এজন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও নিরাপত্তা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত উড়োজাহাজটি উড্ডয়ন করবে না।

বিষয় : বিজি৩০৬ টরন্টো-ঢাকা ইতালির রোম

কাল মহাকাল

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

রোমে কারিগরি ত্রুটিতে বিমানের ফ্লাইট, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত