লোকাল ফোকাসলোকাল ফোকাস

সৌদিতে আটক প্রবাসীকে ফেরাতে হান্নান মাসউদের উদ্যোগ

সৌদি আরবে দীর্ঘদিন ধরে আটক থাকা হাতিয়ার প্রবাসী মো. ওমর ফারুককে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

সৌদিতে আটক প্রবাসীকে ফেরাতে হান্নান মাসউদের উদ্যোগ
ছবি -সংগৃহীত

সৌদি আরবে দীর্ঘদিন ধরে আটক থাকা নোয়াখালীর হাতিয়ার এক প্রবাসীকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সক্রিয় হয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে ধারাবাহিক যোগাযোগ ও অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে তার কার্যালয়।

সংসদ সদস্যের কার্যালয় সূত্রে জানা গেছে, হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ওমর ফারুক ২০১৭ সালে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান। তবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে পরিবারের সঙ্গে তার সব ধরনের যোগাযোগ হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে একটি সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে তিনি পরিবারের সদস্যদের জানান, তিনি কারাগারে রয়েছেন। এরপর থেকে তার অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার।

এ পরিস্থিতিতে পরিবারের আবেদনের পর বিষয়টিকে মানবিক গুরুত্ব দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে একটি সুপারিশপত্র পাঠান সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। ওই সুপারিশে দ্রুত কূটনৈতিক তৎপরতা শুরু, প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত এবং ওমর ফারুককে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের ব্রিফিংয়েও বিষয়টির সর্বশেষ অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে। সংসদ সদস্যের কার্যালয় জানিয়েছে, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ অব্যাহত রয়েছে। প্রয়োজন হলে বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপন করা হবে, যাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।

এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, "একজন প্রবাসী শুধু একটি পরিবারের নয়, দেশেরও গুরুত্বপূর্ণ সম্পদ। মানবিক দৃষ্টিকোণ থেকে ওমর ফারুকের বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। প্রয়োজন হলে বিষয়টি মহান জাতীয় সংসদেও উত্থাপন করা হবে।"

ওমর ফারুকের পরিবারের সদস্যরা সরকারের সংশ্লিষ্ট সংস্থা ও দায়িত্বশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন। তাদের আশা, সরকারের আন্তরিক উদ্যোগ এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দ্রুতই তিনি নিরাপদে স্বজনদের কাছে ফিরে আসতে পারবেন।

বিষয় : হান্নান মাসউদ

কাল মহাকাল

রোববার, ০২ আগস্ট ২০২৬

সৌদিতে আটক প্রবাসীকে ফেরাতে হান্নান মাসউদের উদ্যোগ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত