রাজনীতিরাজনীতি

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত, বৈঠকে বসছেন বিএনপির নেতারা

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। মনোনয়নপত্র জমার আগে প্রস্তাবক ও সমর্থক ঠিক করতে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

তারেক শাফিন
তারেক শাফিন
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত, বৈঠকে বসছেন বিএনপির নেতারা
ছবি -সংগৃহীত

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

আগামীকাল বিকেলে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেবে বিএনপি। এর আগের বৈঠকে কী নিয়ে আলোচনা হবে, তা দলীয়ভাবে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে দলের নীতিনির্ধারণী পর্যায়ের সূত্র বলছে, প্রার্থীর মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থক হিসেবে কাদের রাখা হবে, সে বিষয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা হতে পারে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটি রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব আগেই দলের চেয়ারম্যান তারেক রহমানকে দিয়েছে। দলের নীতিনির্ধারণী পর্যায়ের সূত্রের দাবি, প্রার্থীও চূড়ান্ত হয়ে গেছে। এখন নিয়ম অনুযায়ী মনোনীত ব্যক্তির পক্ষে একজন প্রস্তাবক ও একজন সমর্থকের প্রয়োজন।

জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকেই প্রস্তাবক ও সমর্থক বাছাই করা হতে পারে। রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ হওয়ায় এ দায়িত্বে দলের গুরুত্বপূর্ণ নেতাদের রাখার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে বলে সূত্র জানিয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সাধারণত দলের চেয়ারম্যানের গুলশানের কার্যালয়ে হয়ে থাকে। তবে এবার জ্যেষ্ঠ নেতাদের বৈঠকটি হচ্ছে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে। বৈঠকের স্থান নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

রাষ্ট্রপতি পদে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন অনেকটাই নিশ্চিত বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে। তিন দিন আগে বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছিল, তারেক রহমান মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত করেছেন।

রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীর সম্মতিসূচক স্বাক্ষর বা লিখিত সম্মতিপত্র জমা দেওয়ার বিধান রয়েছে। দলীয় সূত্রের দাবি, গত শনিবার মির্জা ফখরুল ওই সম্মতিপত্রে স্বাক্ষর করেছেন।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোষণা করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। জোটটি বিএনপির সাবেক নেতা এবং বর্তমানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ভোট গ্রহণ হবে ২০ আগস্ট বৃহস্পতিবার।

এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে ইসি থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। একই ব্যক্তির নামে একাধিক মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে বলে ইসি সূত্র জানিয়েছে। একাধিক মনোনয়নপত্রের মধ্যে অন্তত একটি বৈধ হলে ওই ব্যক্তি বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্বাচনের সময়ও তাঁর নামে দুটি মনোনয়নপত্র জমা হয়েছিল।

গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। এরপর থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিষয় : রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মনোনয়ন বিএনপি

কাল মহাকাল

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত, বৈঠকে বসছেন বিএনপির নেতারা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত