আন্তর্জাতিক
দিল্লির যন্তর মন্তরে আবারও আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দলীয় সভার জন্য দিল্লিতে একটি হল ভাড়া নিতে না পারার অভিযোগের পর তিনি এই ঘোষণা দেন।
বুধবার দিল্লিতে দলের স্বেচ্ছাসেবকদের একটি সভা আয়োজনের কথা ছিল। এ জন্য একটি হল খুঁজছিল সিজেপি। কিন্তু কোনো হল মালিক তাদের জায়গা দিতে রাজি হননি বলে অভিযোগ করেন দীপকে। তাঁর দাবি, হল মালিকেরা জানিয়েছেন, ‘ওপর থেকে চাপ’ রয়েছে।
শেষ পর্যন্ত একটি হল পাওয়া গেলেও সভা আয়োজন করা সম্ভব হয়নি বলে জানান তিনি। দীপকের ভাষ্য, হলের মালিককে সভা আয়োজনের অনুমতি না দিতে হুমকি দেওয়া হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অনেকে ‘যন্তর মন্তর সিজন-টু’ কবে শুরু হবে জানতে চাইছেন উল্লেখ করে দীপকে বলেন, খুব শিগগিরই এর দ্বিতীয় পর্ব শুরু হবে।
তিনি অভিযোগ করেন, একটি হলের জন্য রসিদ পাওয়ার পরও শেষ মুহূর্তে মালিকদের ভয় দেখানো হয়েছে। তাঁর দাবি, সিজেপির সভা করতে দিলে হল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়।
দীপকে এসব ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ, বিজেপি দেশের তরুণদের রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠাকে ভয় পাচ্ছে। তবে এসব চাপ বা ভয় দেখিয়ে তাঁর দলকে দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে নয়াদিল্লির যন্তর মন্তরে বড় ধরনের ছাত্র আন্দোলন হয়েছিল। শুরুতে শিক্ষার্থীদের দাবিকে ঘিরে গড়ে উঠলেও পরে আন্দোলনটি রাজনৈতিক রূপ নেয়। বিরোধী দলগুলোও সরকারের বিরুদ্ধে সরব হয়।
আন্দোলনের সময় শিক্ষার্থীদের দাবির প্রতি বিভিন্ন মহল থেকে সমর্থন জানানো হয়। একপর্যায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। তবে আন্দোলনকে ঘিরে দায়ের হওয়া বিভিন্ন মামলা ও এর পরবর্তী রাজনৈতিক বিতর্ক এখনো পুরোপুরি থামেনি।
নতুন করে দীপকের হুঁশিয়ারিতে যন্তর মন্তরের সেই আন্দোলন আবারও রাজনৈতিক আলোচনায় এসেছে।
2.png)
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬