রাজনীতিরাজনীতি

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিল বিএনপি

দলের মহাসচিবের প্রার্থিতা চূড়ান্ত করেছেন তারেক রহমান। মনোনয়নপত্র জমার পাশাপাশি বিএনপির মহাসচিব পদ থেকেও সরে দাঁড়িয়েছেন মির্জা ফখরুল।

অমিত হাসান রানা
অমিত হাসান রানা
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিল বিএনপি
ছবি -সংগৃহীত

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মির্জা ফখরুলের প্রার্থিতার বিষয়টি ঘোষণা করেন। পরে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তাঁর পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার আগে বিএনপির মহাসচিবের দায়িত্ব থেকেও পদত্যাগ করেছেন মির্জা ফখরুল।

বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন মির্জা ফখরুল। ২০১১ সালে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেন। ২০১৬ সালে বিএনপির জাতীয় কাউন্সিলে তাঁকে আনুষ্ঠানিকভাবে মহাসচিব করা হয়।

খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের লন্ডনে অবস্থানের সময়ে দল পরিচালনায় সামনে থেকে নেতৃত্ব দেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি ছয়বার কারাগারেও যান। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও দলের সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ায় বিএনপির ভেতরে ও বাইরে তিনি একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি পান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। এরপর তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পান তিনি।

রাষ্ট্রপতি পদটি বর্তমানে শূন্য রয়েছে। গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির বর্তমান কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। সাহাবুদ্দিনের পদত্যাগের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে রাষ্ট্রপতি পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত রয়েছে। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে।

১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিষয় : মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি বিএনপি

কাল মহাকাল

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিল বিএনপি

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত