আইন-কানুনআইন-কানুন

৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ, রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রিট করেছেন আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ। ২০ আগস্টের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত রাখারও আবেদন জানানো হয়েছে।

আদিত্য আদিল
আদিত্য আদিল
৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ, রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট
ছবি -সংগৃহীত

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

রিটের ওপর আগামী রোববার শুনানি হতে পারে বলে জানা গেছে।

রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল গত ৬ আগস্ট ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তপশিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গত ৬ আগস্ট নির্বাচনের তপশিল ঘোষণা করেন।

তপশিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে আজ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। এরপর ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর মধ্যেই সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিট দায়ের হলো। রিটে ওই অনুচ্ছেদ চ্যালেঞ্জের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষিত তপশিল স্থগিত রাখার আবেদন করা হয়েছে।

বিষয় : হাইকোর্ট স্থগিত রাষ্ট্রপতি নির্বাচন রিট

কাল মহাকাল

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ, রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

রিটের ওপর আগামী রোববার শুনানি হতে পারে বলে জানা গেছে।

রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল গত ৬ আগস্ট ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তপশিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গত ৬ আগস্ট নির্বাচনের তপশিল ঘোষণা করেন।

তপশিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে আজ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। এরপর ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর মধ্যেই সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিট দায়ের হলো। রিটে ওই অনুচ্ছেদ চ্যালেঞ্জের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষিত তপশিল স্থগিত রাখার আবেদন করা হয়েছে।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত