লোকাল ফোকাস
মাগুরায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে একদল দুর্বৃত্ত বাড়িটিতে আগুন দেয় বলে অভিযোগ উঠেছে। একই সময় দুটি পেট্রলবোমার বিস্ফোরণও ঘটানো হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের ফলে বাড়ির কাচের জানালাগুলো ভেঙে যায়। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, হামলার সময় বাড়িটিতে কোনো সদস্য উপস্থিত ছিলেন না। ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর কয়েক ঘণ্টা আগে, বুধবার সন্ধ্যায় ভারতের ফরেন প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অংশ নেন সাকিব আল হাসান।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবরে রুবেল নামে এক পোশাকশ্রমিক নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামিদের একজন সাকিব আল হাসান। ওই মামলার পর থেকে তিনি দেশে ফেরেননি।
এছাড়া শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করা এবং অবৈধভাবে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করেছে।
অন্যদিকে, আইএফআইসি ব্যাংক থেকে নেওয়া ঋণের বিপরীতে ৪১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের দুটি চেক পর্যাপ্ত অর্থের অভাবে প্রত্যাখ্যাত হওয়ায় তার বিরুদ্ধে চেক জালিয়াতি ও প্রতারণার অভিযোগেও পৃথক মামলা রয়েছে। মামলার নথি অনুযায়ী, সাকিবের মালিকানাধীন একটি এগ্রো ফার্ম প্রতিষ্ঠানের ব্যবসায়িক লেনদেনের সঙ্গে এ অভিযোগের সম্পর্ক রয়েছে।
2.png)
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬