খেলা
একসময় ক্রিকেটের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি। বিশেষ করে বলিউড অভিনেত্রী ও আইপিএলের সাবেক ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম মালিক প্রীতি জিন্তার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বছরের পর বছর নানা গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেই জল্পনাকে এবার স্পষ্ট ভাষায় উড়িয়ে দিয়েছেন লি। সম্প্রতি বম্বে টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি বলেন, তিনি কখনও কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াননি। তাঁর ভাষায়, “আমি কখনও কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করিনি।” আইপিএলের শুরুর দিকেই কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছিলেন লি। পরে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতেও মাঠে নামেন তিনি। পাঞ্জাব দলে থাকার সময় প্রীতি জিন্তার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্বকেই ঘিরে নানা সময় প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেই সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার বলেন, প্রীতির প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে। তিনি বলেন, “প্রীতি এবং আমি খুব ভালো বন্ধু। ও অত্যন্ত বুদ্ধিমতী, আর আমি ওকে অনেক সম্মান করি।” লি আরও জানান, বছরের পর বছর ধরে নানা গুঞ্জন ছড়ালেও সেগুলো তাঁকে কখনও বিচলিত করেনি। কারণ তিনি জানতেন, বাস্তবে তাঁদের সম্পর্কের প্রকৃতি কী ছিল। তাঁর কথায়, “মানুষ নানা ধরনের অনুমান করতেই পারে। কিন্তু আমি কখনও সেসবকে আমার ওপর প্রভাব ফেলতে দিইনি। কারণ সত্যিটা আমি জানতাম।” প্রীতির সঙ্গে নিজের বন্ধুত্বের কথা এর আগেও একাধিকবার বলেছেন ব্রেট লি। ২০১১ সালে মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, কিংস ইলেভেন পাঞ্জাবে খেলার সময় প্রীতিকে কাছ থেকে জানার সুযোগ হয়েছিল এবং ভারতে তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন ছিলেন এই বলিউড তারকা। অন্যদিকে, সম্পর্কের গুঞ্জন চরমে পৌঁছালে ২০১০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন প্রীতি জিন্তাও। তিনি লিখেছিলেন, নিজের দলের ক্রিকেটারদের সঙ্গে তাঁকে বারবার জড়িয়ে দেখানোয় তিনি বিরক্ত। একই সঙ্গে স্পষ্ট করে জানিয়েছিলেন, তিনি তখন অবিবাহিত ছিলেন এবং দলের কোনো ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়াননি। ভবিষ্যতে এমন কিছু হলে সেটিও গোপন রাখবেন না বলেও উল্লেখ করেছিলেন তিনি। এরপর সময়ের সঙ্গে দুজনের জীবনই ভিন্ন পথে এগিয়েছে। ২০১৬ সালে জিন গুডএনাফকে বিয়ে করেন প্রীতি জিন্তা। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে তাঁদের যমজ সন্তানের জন্ম হয়। অন্যদিকে, ২০১৫ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান ব্রেট লি। অস্ট্রেলিয়ার হয়ে ৭৬টি টেস্টে ৩১০টি এবং ২২১টি ওয়ানডেতে ৩৮০টি উইকেট শিকার করে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন এই কিংবদন্তি গতিতারকা।
বিষয় : ব্রেট লি প্রীতি জিন্তা প্রেম
2.png)
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬