জাতীয়জাতীয়

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না করে প্রমাণসহ আবেদন করার আহ্বান বিদ্যুৎ বিভাগের

বিদ্যুৎ বিভাগ বলছে, অতিরিক্ত বিলসংক্রান্ত পাওয়া অভিযোগগুলো ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে। নতুন কোনো অভিযোগ থাকলে প্রমাণসহ আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দিদারুল ইসলাম
দিদারুল ইসলাম
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না করে প্রমাণসহ আবেদন করার আহ্বান বিদ্যুৎ বিভাগের
ছবি -সংগৃহীত

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়ানো অভিযোগকে ‘অপপ্রচার’ হিসেবে উল্লেখ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিভাগের অবস্থান তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে যেসব অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসেছে, সেগুলো বিদ্যুৎ বিভাগ এবং বিতরণ সংস্থাগুলো প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সমাধান করেছে। ফলে এ বিষয়টি নিয়ে বিভ্রান্তি বা অপপ্রচার ছড়ানোর কোনো সুযোগ নেই বলে মনে করছে বিভাগটি।

তবে কোনো গ্রাহক যদি এখনো অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ করেন, তাহলে প্রয়োজনীয় প্রমাণ ও তথ্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর তা যাচাই করে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : বিদ্যুৎ বিভাগ অতিরিক্ত বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিভাগ অপপ্রচার

কাল মহাকাল

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না করে প্রমাণসহ আবেদন করার আহ্বান বিদ্যুৎ বিভাগের

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়ানো অভিযোগকে ‘অপপ্রচার’ হিসেবে উল্লেখ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিভাগের অবস্থান তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে যেসব অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসেছে, সেগুলো বিদ্যুৎ বিভাগ এবং বিতরণ সংস্থাগুলো প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সমাধান করেছে। ফলে এ বিষয়টি নিয়ে বিভ্রান্তি বা অপপ্রচার ছড়ানোর কোনো সুযোগ নেই বলে মনে করছে বিভাগটি।

তবে কোনো গ্রাহক যদি এখনো অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ করেন, তাহলে প্রয়োজনীয় প্রমাণ ও তথ্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর তা যাচাই করে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত