বাংলাদেশ
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্তাধীন চার সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা যাতে দেশ ছাড়তে না পারেন, সে জন্য দেশের সব ইমিগ্রেশন চেকপোস্টে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা কর্মকর্তারা হলেন— ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিসুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক এবং বর্তমানে বরিশাল সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী, যিনি ময়মনসিংহে বদলির আদেশ পেয়েছেন, এবং একই সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (পুর-অতিরিক্ত দায়িত্ব) ফারজানা মুক্তা, যার রংপুরে বদলির আদেশ হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে গত ২৬ জুলাই জারি করা এক গোপনীয় চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। যুগ্ম সচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশের বিশেষ শাখা, ইমিগ্রেশন শাখার অতিরিক্ত মহাপরিদর্শক এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গোপন সূত্রের তথ্য অনুযায়ী তদন্ত চলাকালে অভিযুক্ত কর্মকর্তারা গোপনে দেশ ছেড়ে যেতে পারেন— এমন আশঙ্কা রয়েছে। তাই তদন্তের স্বচ্ছতা ও সুষ্ঠু অগ্রগতি নিশ্চিত করতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশযাত্রা বন্ধ রাখতে সংশ্লিষ্ট সব ইমিগ্রেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া নির্দেশনার সঙ্গে সংশ্লিষ্ট চার কর্মকর্তার নাম, পদবি, স্থায়ী ঠিকানা এবং পাসপোর্টের অনুলিপিও সংযুক্ত করা হয়েছে, যাতে দেশের যেকোনো ইমিগ্রেশন চেকপোস্টে তাদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
বিষয় : দূর্নীতি সিটি করপোরেশন ৪ কর্মকর্তা
2.png)
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬