লোকাল ফোকাস
পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে মর্মান্তিক এক দুর্ঘটনায় শাহাদাৎ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে বাজারের একটি ভবনের ছাদে পানি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। শাহাদাৎ ওই বাজারের ‘আকুল স্টোর’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আল-আরাফাহ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের ছাদের ওপর বৃষ্টির পানি জমেছিল। সেই পানি নিচে অবস্থিত আকুল স্টোরের ওপর পড়ছিল, যা দোকানের মালামাল নষ্ট করছিল। বৃষ্টির পানি পড়া বন্ধ করতে শাহাদাৎ ওই ভবনের ছাদে ওঠেন। ছাদে ওঠার পর অসাবধানতাবশত পা পিছলে নিচে থাকা বৈদ্যুতিক তারের ওপর পড়ে যান তিনি। মুহূর্তের মধ্যেই বিদ্যুতের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শাহাদাৎকে ছটফট করতে দেখে বাজারের ‘সিটি কাপড়’ দোকানের ব্যবসায়ী আক্তার তাকে উদ্ধারের জন্য এগিয়ে যান। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শাহাদাতের মরদেহ উদ্ধার করে। আহত ব্যবসায়ী আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত শাহাদাতের মরদেহ তার নিজ গ্রাম কদমডেঙাতে স্বজনদের কাছে পৌঁছে দেন। শাহাদাতের অকাল মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। কদমডেঙা গ্রামের বাড়িতে এখন স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। তার এমন মর্মান্তিক মৃত্যুতে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে ঘটনার পরপরই স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, বাজার এলাকায় অপরিকল্পিতভাবে ঝুলে থাকা বৈদ্যুতিক তার এবং নিরাপত্তা ঝুঁকিপূর্ণ অবকাঠামোর কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা এ ধরনের প্রাণহানি এড়াতে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
2.png)
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬