সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 রাজধানীরাজধানী

উত্তরায় বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান

মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে রূপায়ণ সিটি সংলগ্ন এলাকায় ডোবা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা। দিয়াবাড়িতে ধানমন্ডি-হাতিরঝিলের আদলে লেকপার্ক গড়ার আহ্বান স্থানীয় নেতার।

উত্তরায় বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান
ছবি -সংগৃহীত

ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টরের রূপায়ণ সিটি সংলগ্ন এলাকা এবং ১০ নম্বর সেক্টরের সুইস গেট থেকে প্রবাহমান ডোবাটি দীর্ঘদিনের আবর্জনা আর জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তির উদ্যোগ নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিনের নেতৃত্বে দিনব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

শনিবার সকালে উত্তরা ১০ নম্বর সেক্টরের সুইস গেট থেকে শুরু করে পার্শ্ববর্তী আবাসিক এলাকার ডোবাটিতে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের কাজ শুরু করেন কর্মীরা। মুষলধারে বৃষ্টির তোয়াক্কা না করে দিনভর চলে এই কার্যক্রম। ভারী বর্ষণের মধ্যেও ভেকু (এক্সকেভেটর) ব্যবহার করে ডোবা থেকে ময়লা উত্তোলন করা হয় এবং পরবর্তীতে সিটি করপোরেশন কর্তৃপক্ষের মাধ্যমে অপসারণের জন্য নির্দিষ্ট স্থানে স্তূপ করে রাখা হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিএনপি নেতা আফাজ উদ্দিন জানান, এটি কেবল একটি সাময়িক কার্যক্রম নয়, বরং বিএনপির ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ। তিনি বলেন, নির্বাচনের আগে ও পরেও তিনি নিয়মিত এ ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন, কারণ উত্তরা এলাকাকে একটি আধুনিক ও দূষণমুক্ত নগর হিসেবে গড়ে তোলাই তার অন্যতম লক্ষ্য।

তিনি তার বক্তব্যে উত্তরাবাসীর জন্য একটি স্বপ্নের প্রকল্প তুলে ধরেন। দিয়াবাড়ি এলাকায় ধানমন্ডি লেক কিংবা হাতিরঝিলের আদলে একটি পরিকল্পিত লেকপার্ক গড়ে তোলার প্রস্তাব রাখেন তিনি। এই পার্কে শিশুদের জন্য আলাদা কর্নার, বিনোদন ও খেলার জায়গা, বয়স্কদের জন্য হাঁটার পথ এবং যুবক ও শিক্ষার্থীদের জন্য চিত্তবিনোদনের সুবিধার পরিকল্পনা রয়েছে তার। শুধু পরিচ্ছন্নতা বা অবকাঠামো উন্নয়নই নয়, এলাকাকে সবুজায়ন করতে শীঘ্রই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করার ঘোষণা দেন তিনি।

উত্তরাকে একটি পরিকল্পিত আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষে আফাজ উদ্দিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি, বিশেষ করে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। তার এই সামাজিক ও উন্নয়নমূলক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

বিষয় : বিএনপি পরিচ্ছন্নতা অভিযান

উত্তরায় বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান
0:00 0:00
1.0x
কাল মহাকাল

রোববার, ১৪ জুন ২০২৬

উত্তরায় বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত