সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 বিনোদনবিনোদন

রহস্যের সন্ধানে অপূর্ব-ইয়াশ, ২৫ জুন আসছে হইচইয়ের ‘হেডলাইন'

সাংবাদিকতা আর অনুসন্ধানের আড়ালে এক পারিবারিক গল্প নিয়ে আসছেন নির্মাতা সালেহ সোবহান অনীম। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে মুক্তি পেতে যাচ্ছে নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’। আগামী ২৫ জুন থেকে সিরিজটি দর্শকদের জন্য উন্মুক্ত হবে।

রহস্যের সন্ধানে অপূর্ব-ইয়াশ, ২৫ জুন আসছে হইচইয়ের ‘হেডলাইন'
ছবি -সংগৃহীত

সম্প্রতি হইচই বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে সিরিজটির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারজুড়ে ব্ল্যাক টাক্সিডো ও বো-টাই পরা জিয়াউল ফারুক অপূর্ব এবং ইয়াশ রোহানকে দেখা যাচ্ছে। তাদের চোখেমুখে এক গভীর তীক্ষ্ণতা এবং কোনো গোপন সত্য উদঘাটনের তীব্র আকাঙ্ক্ষা। পোস্টারের চারপাশ জুড়ে পুরনো খবরের কাগজের স্তূপ সাংবাদিকতা ও অনুসন্ধানের আবহকে আরও জোরালো করে তুলেছে, যা দর্শকদের মাঝে সিরিজটি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।

ইয়াশ

সিরিজটি নিয়ে নির্মাতা সালেহ সোবহান অনীম বলেন, "নানান অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির খোঁজেই আমরা সিরিজটি নির্মাণ করেছি। যেরকমের গল্প দেখে আমরা বড় হয়েছি বা যে কাজগুলো আজও আমাদের মনের খুব কাছের, আমরা ঠিক সেই ধরণের গল্প আপনাদের জন্য করেছি। ‘হেডলাইন’ মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা একটি ফ্যামিলি ড্রামা।"

এই সিরিজে জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহানের পাশাপাশি অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল, রায় রাজন্যাসহ অনেকে।

হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, "আমাদের সবসময়ই চেষ্টা থেকে দর্শকদের সামনে এমন সব কনটেন্ট আনতে, যা তাদের চিন্তার খোরাক জোগাবে। ‘হেডলাইন’ তেমনই একটি সিরিজ। অনীমের পরিচালনার মুন্সিয়ানা এবং অসাধারণ চিত্রনাট্য দর্শকদের দীর্ঘ সময় পর্দায় আটকে রাখবে বলে বিশ্বাস করি।"

সাংবাদিকতার মোড়কে এই ফ্যামিলি ড্রামাটি দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, তার উত্তর মিলবে আগামী ২৫ জুন।

বিষয় : হইচই অরিজনাল সিরিজ হেডলাইন অপূর্ব ইয়াশ

রহস্যের সন্ধানে অপূর্ব-ইয়াশ, ২৫ জুন আসছে হইচইয়ের ‘হেডলাইন'
0:00 0:00
1.0x
কাল মহাকাল

রোববার, ০৭ জুন ২০২৬

রহস্যের সন্ধানে অপূর্ব-ইয়াশ, ২৫ জুন আসছে হইচইয়ের ‘হেডলাইন'

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্প্রতি হইচই বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে সিরিজটির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারজুড়ে ব্ল্যাক টাক্সিডো ও বো-টাই পরা জিয়াউল ফারুক অপূর্ব এবং ইয়াশ রোহানকে দেখা যাচ্ছে। তাদের চোখেমুখে এক গভীর তীক্ষ্ণতা এবং কোনো গোপন সত্য উদঘাটনের তীব্র আকাঙ্ক্ষা। পোস্টারের চারপাশ জুড়ে পুরনো খবরের কাগজের স্তূপ সাংবাদিকতা ও অনুসন্ধানের আবহকে আরও জোরালো করে তুলেছে, যা দর্শকদের মাঝে সিরিজটি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।

ইয়াশ

সিরিজটি নিয়ে নির্মাতা সালেহ সোবহান অনীম বলেন, "নানান অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির খোঁজেই আমরা সিরিজটি নির্মাণ করেছি। যেরকমের গল্প দেখে আমরা বড় হয়েছি বা যে কাজগুলো আজও আমাদের মনের খুব কাছের, আমরা ঠিক সেই ধরণের গল্প আপনাদের জন্য করেছি। ‘হেডলাইন’ মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা একটি ফ্যামিলি ড্রামা।"

এই সিরিজে জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহানের পাশাপাশি অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল, রায় রাজন্যাসহ অনেকে।

হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, "আমাদের সবসময়ই চেষ্টা থেকে দর্শকদের সামনে এমন সব কনটেন্ট আনতে, যা তাদের চিন্তার খোরাক জোগাবে। ‘হেডলাইন’ তেমনই একটি সিরিজ। অনীমের পরিচালনার মুন্সিয়ানা এবং অসাধারণ চিত্রনাট্য দর্শকদের দীর্ঘ সময় পর্দায় আটকে রাখবে বলে বিশ্বাস করি।"

সাংবাদিকতার মোড়কে এই ফ্যামিলি ড্রামাটি দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, তার উত্তর মিলবে আগামী ২৫ জুন।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত