আন্তর্জাতিক
যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তায় তিনি দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশের পাশাপাশি নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
রোববার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর উদ্দেশে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।
বার্তায় তারেক রহমান বলেন, অ্যান্ডি বার্নহ্যামের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া তার নেতৃত্বের প্রতি লেবার পার্টি এবং যুক্তরাজ্যের জনগণের আস্থার প্রতিফলন। তিনি নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুক্তরাজ্যের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রগতি কামনা করেন।
বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং নিজের পক্ষ থেকেও অ্যান্ডি বার্নহ্যামকে আন্তরিক শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকারের নেতৃত্বে যুক্তরাজ্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন, গণতান্ত্রিক সুশাসন এবং বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা রাখবে।
অভিনন্দনবার্তায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্কের কথাও উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ, কমনওয়েলথের আদর্শ এবং জনগণের সঙ্গে জনগণের নিবিড় সম্পর্কের ভিত্তিতেই দুই দেশের এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।
তিনি আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সহযোগিতা ধারাবাহিকভাবে বিস্তৃত হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বার্তায় উল্লেখ করেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দুই দেশের বন্ধুত্বের অন্যতম শক্তিশালী সেতুবন্ধ। একই সঙ্গে তারা উভয় দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
তিনি অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বাংলাদেশ-যুক্তরাজ্য কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী তারেক রহমান অ্যান্ডি বার্নহ্যামের সুস্বাস্থ্য, ব্যক্তিগত কল্যাণ ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। একই সঙ্গে যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, অ্যান্ডি বার্নহ্যাম সোমবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
2.png)
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬