সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 রাজনীতিরাজনীতি

গাজী নজরুলের ভাইরাল ভিডিও, সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ঘটনায় নজর রাখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রকৃত ঘটনা যাচাই শেষে সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দলটি।

গাজী নজরুলের ভাইরাল ভিডিও, সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত
ছবি -সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, বিষয়টি যাচাই-বাছাই করে প্রকৃত তথ্য উদঘাটনের পর সাংগঠনিক নিয়ম অনুসারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (২১ জুলাই) দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবর দলের নজরে এসেছে। বিষয়টি নিয়ে দল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

জামায়াত আরও জানায়, এ ঘটনায় ইতোমধ্যে গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্যের পাশাপাশি তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্যও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

দলটির ভাষ্য অনুযায়ী, এসব বক্তব্যের পাশাপাশি ঘটনার সার্বিক দিক নিয়ে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। সবকিছু যাচাই করে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়ার পর দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলাম

কাল মহাকাল

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গাজী নজরুলের ভাইরাল ভিডিও, সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, বিষয়টি যাচাই-বাছাই করে প্রকৃত তথ্য উদঘাটনের পর সাংগঠনিক নিয়ম অনুসারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (২১ জুলাই) দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবর দলের নজরে এসেছে। বিষয়টি নিয়ে দল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

জামায়াত আরও জানায়, এ ঘটনায় ইতোমধ্যে গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্যের পাশাপাশি তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্যও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

দলটির ভাষ্য অনুযায়ী, এসব বক্তব্যের পাশাপাশি ঘটনার সার্বিক দিক নিয়ে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। সবকিছু যাচাই করে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়ার পর দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত