আন্তর্জাতিক
ওমরাহ পালনকারীদের জন্য বড় ধরনের সুবিধা আনতে এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন এই ব্যবস্থায় ভিসাধারীরা ভিসার বৈধতা থাকা পর্যন্ত একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে সব সফর মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন দেশটিতে অবস্থানের সুযোগ থাকবে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ভিসাটি ইস্যুর দিন থেকে ৩৬৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে। নির্ধারিত সব শর্ত পূরণ করলে এই সময়ের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা যাবে। সৌদি ভিশন-২০৩০ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর আওতায় তীর্থযাত্রীদের যাত্রা আরও সহজ ও সেবার মান উন্নত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন ভিসা ব্যবস্থার আওতায় প্রতিটি সফরের জন্য ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে একটি সেবা প্যাকেজ নিতে হবে। এই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমার বেশি হতে পারবে না।
এ ছাড়া সৌদি আরবে যাত্রার আগে নুসুক অ্যাপ ব্যবহার করে ওমরাহ পালনের অনুমতি বা পারমিট সংগ্রহ করাও বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন নিয়মে প্রতিবার সৌদি আরব ত্যাগের পর ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। পরবর্তী সফরের আগে প্রয়োজনীয় শর্ত পূরণ করলে সেটি আবার সক্রিয় করা হবে।
তবে হজ মৌসুমে এই ভিসা কার্যকর থাকবে না। মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি বছর ১ জিলকদ থেকে ১৩ জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে এই ভিসা সক্রিয় করা হবে না।
হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আশা, নতুন ভিসা ব্যবস্থা ও ডিজিটাল সেবার সমন্বয়ের ফলে ওমরাহ পালনের পরিকল্পনা আরও নমনীয় হবে, যাত্রাপথের আনুষ্ঠানিকতা সহজ হবে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের সার্বিক ভ্রমণ অভিজ্ঞতা আরও উন্নত হবে।
বিষয় : ওমরাহ ভিসা এক বছর মেয়াদ
2.png)
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬