আন্তর্জাতিক
ভারতের রাজধানী দিল্লিতে সোমবার দিনভর নজিরবিহীন উত্তেজনার পরিবেশ বিরাজ করেছে। শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ-তরুণীর সমাগমে কার্যত অচল হয়ে পড়ে রাজধানীর একাংশ। মেট্রো স্টেশন বন্ধ, ব্যারিকেড, রাস্তা অবরোধ, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস—সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও আন্দোলনকারীরা যন্তর মন্তরে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যান এবং সন্ধ্যা পর্যন্ত অবস্থান অব্যাহত রাখেন।
প্রায় এক মাস ধরে শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) নামে পরিচিত একটি নাগরিক প্ল্যাটফর্ম। যদিও নামের কারণে এটিকে রাজনৈতিক দল মনে করা হলেও, সংগঠনটি নিজেকে রাজনৈতিক দল নয়, বরং নাগরিকদের উদ্যোগ হিসেবে পরিচয় দিয়ে আসছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অল্প সময়ের মধ্যে ব্যাপক অনুসারী অর্জনের পর থেকেই সিজেপির বাস্তব সাংগঠনিক সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন ছিল। সোমবারের সমাবেশ সেই প্রশ্নের আংশিক উত্তর দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। কারণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে থাকা বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে যোগ দিয়েছেন।
দিনের শুরুতেই সিজেপি সংসদ ভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা দেয়। তবে কর্মসূচি শুরুর পরপরই সরকার ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনার বিষয়টি সামনে আসে। এই আলোচনার উদ্যোগ কার পক্ষ থেকে এসেছে, তা নিয়ে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট পার্থক্য দেখা যায়।
সিজেপির দাবি, সরকারই আলোচনার জন্য তাদের আহ্বান জানিয়েছিল। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা জানান, বিক্ষোভকারীরাই প্রথমে আলোচনার প্রস্তাব দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, সকালে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে এবং পরে তারা লিখিত স্মারকলিপিও জমা দিয়েছেন। তিনি আন্দোলনকারীদের কর্মসূচি প্রত্যাহার করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
তবে বৈঠক হলেও আন্দোলনের মূল দাবি—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ কিংবা শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত সংস্কারের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক ঘোষণা আসেনি। ফলে আন্দোলনকারীরা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এই আন্দোলনের তাৎপর্য নিয়ে স্বাধীন সাংবাদিক স্মিতা শর্মা মনে করেন, এটি কেবল শিক্ষা সংস্কারের দাবি নয়; বরং ভারতের তরুণ প্রজন্মের জমে থাকা বৃহত্তর অসন্তোষের বহিঃপ্রকাশ। তাঁর ভাষ্য, বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্পষ্ট করে দিয়েছেন যে শিক্ষা, বেকারত্ব, মূল্যস্ফীতি এবং সরকারের জবাবদিহি—এসব প্রশ্নকে আর আলাদা করে দেখা সম্ভব নয়।
স্মিতা শর্মার মতে, আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল এর স্বতঃস্ফূর্ত চরিত্র। ইন্টারনেট সেবা সীমিত, বহু মেট্রো স্টেশন বন্ধ এবং যোগাযোগে নানা বাধা থাকা সত্ত্বেও বিপুলসংখ্যক মানুষ নিজ উদ্যোগে যন্তর মন্তরে পৌঁছে যান। তাঁর ভাষায়, এ ধরনের সমাবেশের আকার অনেককেই বিস্মিত করেছে।
আন্দোলনের সমর্থক সমাজকর্মী যোগেন্দ্র যাদবও এটিকে নতুন প্রজন্মের রাজনৈতিক সচেতনতার প্রতিফলন হিসেবে দেখছেন। তাঁর মতে, তরুণরা শুধু নিজেদের শিক্ষার অধিকার নিয়ে আন্দোলন করছে না; তারা এমন একটি শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থানমুখী অর্থনীতি এবং জনগণের কাছে জবাবদিহিমূলক রাজনীতির দাবি তুলছে, যা দেশের ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
বিশ্লেষকদের পর্যবেক্ষণে, আন্দোলনের শুরুতে বিষয়টি শিক্ষা সংস্কারেই সীমাবদ্ধ থাকলেও পরে তা মূল্যস্ফীতি, বেকারত্ব, নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন এবং গণতান্ত্রিক অধিকারসহ বিস্তৃত ইস্যুকে অন্তর্ভুক্ত করেছে। স্কুলের উচ্চ শ্রেণির শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের মধ্যে এসব বিষয় নিয়ে প্রকাশ্য আলোচনা ভারতের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত বহন করে।
স্মিতা শর্মার মতে, সরকার যদি এই আন্দোলনের রাজনৈতিক ও সামাজিক বার্তা উপলব্ধি করতে ব্যর্থ হয়, তাহলে সেটি বড় ধরনের কৌশলগত ভুল হবে। কারণ, পুলিশের কড়া অবস্থান, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের মধ্যেও আন্দোলনকারীদের পিছু না হটার মনোভাব স্পষ্ট করেছে যে তরুণদের ক্ষোভ গভীর এবং তা উপেক্ষা করলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের রূপ নিতে পারে।
একই ধরনের মূল্যায়ন করেছেন প্রবীণ সাংবাদিক হেমন্ত অত্রিও। তাঁর মতে, এই বিক্ষোভ মোদি সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণের নীরবতাকে সম্মতি হিসেবে দেখার যে প্রবণতা ছিল, সোমবারের আন্দোলন তা ভেঙে দিয়েছে। বিপুলসংখ্যক তরুণের অংশগ্রহণ প্রমাণ করেছে যে গণতান্ত্রিক প্রতিবাদের শক্তি এখনও ভারতের সমাজে সক্রিয়।
হেমন্ত অত্রির ভাষ্য, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে ভবিষ্যৎ নির্ধারণে যুবসমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকার যদি মানুষের মৌলিক সমস্যা—শিক্ষা, কর্মসংস্থান ও জীবনযাত্রার ব্যয়—সমাধানে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে জনঅসন্তোষ আরও বিস্তৃত হতে পারে।
তাঁর মতে, পরিচয়ভিত্তিক রাজনৈতিক বিতর্কের বাইরে সাধারণ মানুষ আবারও শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনীতির মতো মৌলিক ইস্যুকে সামনে আনছে। আর দিল্লির রাজপথে তরুণদের এই উপস্থিতি সরকারের জন্য সেই বাস্তবতারই স্পষ্ট সংকেত।
বিষয় : ভারত ককরোচ জনতা পার্টি'
2.png)
বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬