লোকাল ফোকাস
বহুল আলোচিত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা থেকে র্যাব কর্মকর্তা আবদুল মোতালেব হত্যা মামলার আসামি আলী আকবরকে (২৬) গ্রেফতার করেছে র্যাব-৭। শুক্রবার রাতে সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার আলী আকবর একই এলাকার আলী আহমদের ছেলে।
শনিবার বিকালে র্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বাহিনীটির সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। আলোচিত এই হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার আলী আকবরের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের অতর্কিত ও নির্মম হামলায় র্যাব-৭ এর কর্মকর্তা আবদুল মোতালেব নিহত হন। সেই ঘটনায় র্যাবের আরও চার সদস্যকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছিল দুর্বৃত্তরা। ওই বর্বরোচিত ঘটনার পর থেকে পুরো এলাকাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির আওতায় রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে র্যাবের গোয়েন্দা কার্যক্রম ও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
বিষয় : জঙ্গল সলিমপুর
2.png)
শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬