স্বাস্থ্য ও চিকিৎসা
মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। হাসপাতালটিতে অক্সিজেনের অভাবে শিশুদের মৃত্যুর বিষয়টি প্রমাণিত হওয়ায় কর্তৃপক্ষকে দায় নিতেই হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। শাস্তিস্বরূপ হাসপাতালটির নিবন্ধন বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ‘হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’র উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
নিবন্ধন বাতিলের বিষয়ে মন্ত্রী স্পষ্ট করেন, শুধুমাত্র প্যাথলজি বিভাগের অনিয়ম নয়, বরং শিশু মৃত্যুর ঘটনায় অবহেলা ও অব্যবস্থাপনার দায়েই হাসপাতালটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, “বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে শিশুদের মৃত্যু হয়েছে। এখানে চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা ছিল। অপরাধ করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর দিন শেষ। এই দায় কর্তৃপক্ষকে নিতেই হবে।”
তবে আদ-দ্বীন হাসপাতালের অন্য কোনো শাখা থাকলে তা পরিচালনায় আপাতত কোনো বাধা নেই বলেও তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্যসেবা খাতের মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, মানুষের আস্থার জায়গা এই খাতটি প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে পারছে না। স্বাস্থ্যসেবার মানে কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।
অনুষ্ঠানে হাম রোগ মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, চিকিৎসক ও নার্সদের সম্মিলিত প্রচেষ্টায় হামের বিরুদ্ধে দেশজুড়ে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছে সরকার। জনস্বাস্থ্য রক্ষায় মাঠ পর্যায়ের সকল ডাক্তার ও স্বাস্থ্যকর্মীকে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
2.png)
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬