সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 বাংলাদেশবাংলাদেশ

দিল্লিতে প্রবেশে বাধা, কলম্বো হয়ে ঢাকা ফিরছেন ড.জাহেদ উর রহমান

কূটনৈতিক পত্রে আগাম জানানো সত্ত্বেও দিল্লির বিমানবন্দরে দীর্ঘ সময় আটকে রাখা হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে। কোনো ব্যাখ্যা না পেয়ে শেষ পর্যন্ত তিনি ঢাকার পথ ধরেছেন।

দিল্লিতে প্রবেশে বাধা, কলম্বো হয়ে ঢাকা ফিরছেন ড.জাহেদ উর রহমান
ছবি -সংগৃহীত

ভারতের দিল্লি বিমানবন্দরে প্রবেশ করতে না পেরে শেষ পর্যন্ত দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। সোমবার সকালের দিকে তিনি কলম্বো থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। সরকারি সূত্র জানিয়েছে, সোমবার দুপুর ১২টার আগেই তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর। সেই উদ্দেশ্যেই রোববার সন্ধ্যায় তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। কিন্তু সেখানে পৌঁছানোর পর ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে কোনো কারণ ছাড়াই আড়াই ঘণ্টা আটকে রাখে। অথচ এই সফর সম্পর্কে গত শুক্রবারই দিল্লির বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক পত্রের মাধ্যমে অবহিত করেছিল।

ইমিগ্রেশন কর্তৃপক্ষের এমন আচরণের কোনো সদুত্তর না মেলায় এবং প্রবেশের অনুমতি পেতে বিলম্ব হওয়ায় জাহেদ উর রহমান শেষ পর্যন্ত দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রোববার রাতেই তিনি দিল্লির বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে কলম্বোর উদ্দেশে যাত্রা করেন। আজ ভোরবেলায় তিনি কলম্বো পৌঁছান এবং সেখান থেকে সকালের ফ্লাইটে ঢাকার পথে রওনা হন।

এই ঘটনাকে ঘিরে ঢাকার কূটনৈতিক অঙ্গনে অস্বস্তি তৈরি হয়েছে। দিল্লির বিমানবন্দরে ঠিক কী ঘটেছিল এবং কেন একজন উপদেষ্টাকে এভাবে আটকে রাখা হলো, তা নিয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, পুরো ঘটনা পর্যালোচনা করে এর কারণ জানার চেষ্টা চলছে। তথ্য পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবে ঢাকা। 

বিষয় : ড.জাহেদ উর রহমান দিল্লিতে প্রবেশে বাধা

দিল্লিতে প্রবেশে বাধা, কলম্বো হয়ে ঢাকা ফিরছেন ড.জাহেদ উর রহমান
0:00 0:00
1.0x
কাল মহাকাল

সোমবার, ১৫ জুন ২০২৬

দিল্লিতে প্রবেশে বাধা, কলম্বো হয়ে ঢাকা ফিরছেন ড.জাহেদ উর রহমান

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

ভারতের দিল্লি বিমানবন্দরে প্রবেশ করতে না পেরে শেষ পর্যন্ত দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। সোমবার সকালের দিকে তিনি কলম্বো থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। সরকারি সূত্র জানিয়েছে, সোমবার দুপুর ১২টার আগেই তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর। সেই উদ্দেশ্যেই রোববার সন্ধ্যায় তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। কিন্তু সেখানে পৌঁছানোর পর ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে কোনো কারণ ছাড়াই আড়াই ঘণ্টা আটকে রাখে। অথচ এই সফর সম্পর্কে গত শুক্রবারই দিল্লির বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক পত্রের মাধ্যমে অবহিত করেছিল।

ইমিগ্রেশন কর্তৃপক্ষের এমন আচরণের কোনো সদুত্তর না মেলায় এবং প্রবেশের অনুমতি পেতে বিলম্ব হওয়ায় জাহেদ উর রহমান শেষ পর্যন্ত দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রোববার রাতেই তিনি দিল্লির বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে কলম্বোর উদ্দেশে যাত্রা করেন। আজ ভোরবেলায় তিনি কলম্বো পৌঁছান এবং সেখান থেকে সকালের ফ্লাইটে ঢাকার পথে রওনা হন।

এই ঘটনাকে ঘিরে ঢাকার কূটনৈতিক অঙ্গনে অস্বস্তি তৈরি হয়েছে। দিল্লির বিমানবন্দরে ঠিক কী ঘটেছিল এবং কেন একজন উপদেষ্টাকে এভাবে আটকে রাখা হলো, তা নিয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, পুরো ঘটনা পর্যালোচনা করে এর কারণ জানার চেষ্টা চলছে। তথ্য পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবে ঢাকা। 

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত