জাতীয়
সংসদ অধিবেশনে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী দেশের পুঁজিবাজারের বর্তমান দুর্বল অবস্থার কথা অকপটে স্বীকার করেন। তিনি বলেন, বাজারের বিকাশ ও সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় বেশ কিছু আর্থিক পণ্য এখনো আমাদের বাজারে পুরোপুরি বিকশিত হয়নি। তবে অর্থনীতিতে পুঁজিবাজারের কার্যকর অবদান নিশ্চিত করতে সরকার সব ধরনের সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে।
বাজারের তদারকি ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থাটির সক্ষমতা বাড়াতে সেখানে অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো এবং চলমান সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন করা গেলে পুঁজিবাজারে নতুন গতির সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অর্থমন্ত্রী আরও জানান, এই সংস্কারের মূল উদ্দেশ্য হলো জনগণের ক্ষুদ্র সঞ্চয়কে উৎপাদনশীল বিনিয়োগে রূপান্তর করা। পুঁজিবাজার যদি তার প্রকৃত রূপে ফিরে আসে, তবে তা দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দীর্ঘমেয়াদী এবং কার্যকর ভূমিকা রাখতে পারবে। সরকার এখন সেই লক্ষ্য নিয়েই কাজ করছে বলে তিনি সংসদে জানান।
বিষয় : সংস্কার পুঁজি বাজার অর্থমন্ত্রী
2.png)
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬