রাজনীতি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সোমবার সচিবালয়ে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
পদত্যাগপত্রে রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান উল্লেখ করেছেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। এই অসুস্থতা মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজের স্বাভাবিক গতিতে বাধা সৃষ্টি করছে। সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা ধরে রাখার স্বার্থেই তিনি নিজ থেকে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়াকে যথার্থ মনে করছেন। এ অবস্থায় তার পদত্যাগপত্রটি গ্রহণের জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে আসা দীপেন দেওয়ানের এই পদত্যাগের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে তাৎক্ষণিক আলোচনার জন্ম দিয়েছে। তার পদত্যাগপত্রটি গৃহীত হওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন কোনো পরিবর্তন আসে কি না, তা নিয়ে এখন চলছে জল্পনা-কল্পনা।
2.png)
সোমবার, ০১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬