জাতীয়
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে গোয়েন্দা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। তবে তাকে কোথা থেকে এবং কীভাবে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
মো. মোজাফফর হোসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে থাকার পর অবশেষে তাকে আটক করা হলো।
2.png)
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬