ঢাকা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের উদাত্ত আহ্বানে পরিবেশ রক্ষা কর্মসূচির অংশ হিসেবে এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী স্মরণে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) শাখা ছাত্রদল।
শনিবার (১৫ আগস্ট) সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রিয়াদ হাসানের সার্বিক আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি।
প্রধান অতিথির বক্তব্যে শেখ খালিদ হাসান জ্যাকি বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আমাদের জন্য এক নতুন প্রেরণা। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং এই ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। কেবল রাজনীতি নয়, দেশ ও সাধারণ মানুষের কল্যাণে ছাত্রদল সব সময় সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।"
প্রধান অতিথির বক্তব্যে শেখ খালিদ হাসান জ্যাকি বলেন,
"দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আমাদের জন্য এক নতুন প্রেরণা। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং এই ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। কেবল রাজনীতি নয়, দেশ ও সাধারণ মানুষের কল্যাণে ছাত্রদল সব সময় সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।"
বৃক্ষরোপণকালে ছাত্রদল নেতা আতিকুর রহমান শান্ত, শাফিউল ইসলাম শাফি, রেজভী রহমান, মো. নাঈমুর সরকার দুর্জয়, রিফাত ইসলাম, মো. শফিউল্লাহ কাউসার, মো. সুমন বাপ্পি, মো. জুনায়েদ ও মো. নাহিদ রানাসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের পাশাপাশি সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সাধারণ শিক্ষার্থীরাও উৎসাহ-উদ্দীপনার সাথে এ কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করেন।
2.png)
রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬