লোকাল ফোকাসলোকাল ফোকাস

লামার ফাইতংয়ে ৫ ইটভাটায় মোবাইল কোর্ট, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

বান্দরবানের লামায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে পাঁচ ইটভাটাকে পৃথকভাবে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে আইন লঙ্ঘন না করতে ভাটার মালিকদের সতর্ক করেছে প্রশাসন।

মো. আবু সুফিয়ান
মো. আবু সুফিয়ান
লামার ফাইতংয়ে ৫ ইটভাটায় মোবাইল কোর্ট, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
ছবি- প্রতিবেদক

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের রাইম্যাখোলা এলাকায় পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৫ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।

অভিযান সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় পাঁচটি ইটভাটাকে পৃথকভাবে অর্থদণ্ড করা হয়। এতে পাঁচ ইটভাটার কাছ থেকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সংশ্লিষ্ট ইটভাটা কর্তৃপক্ষকে আইন ও বিধিবিধান মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে আইন লঙ্ঘন না করার বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও প্রচলিত আইন মেনে ইটভাটার কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : ইটভাটা ফাইতং লামা

কাল মহাকাল

রোববার, ১৬ আগস্ট ২০২৬

লামার ফাইতংয়ে ৫ ইটভাটায় মোবাইল কোর্ট, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের রাইম্যাখোলা এলাকায় পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৫ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।

অভিযান সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় পাঁচটি ইটভাটাকে পৃথকভাবে অর্থদণ্ড করা হয়। এতে পাঁচ ইটভাটার কাছ থেকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সংশ্লিষ্ট ইটভাটা কর্তৃপক্ষকে আইন ও বিধিবিধান মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে আইন লঙ্ঘন না করার বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও প্রচলিত আইন মেনে ইটভাটার কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কাল মহাকাল

সম্পাদকঃ  মোঃ ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত