বিনোদন
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ৬টার দিকে একটি বাসা থেকে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত ও ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষা করছে পুলিশ।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিধিকাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে সেখানে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
পুলিশ ও পরিবারের বরাত দিয়ে জানা গেছে, রিধিকার সঙ্গে একজনের প্রেমের সম্পর্ক ছিল। মৃত্যুর আগে ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয় বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। ঘটনাটি তদন্তের আওতায় নেওয়া হয়েছে।
ওসি মাজহারুল ইসলাম জানান, রিধিকার মা ও পরিবারের সদস্যরা বর্তমানে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে মৃত্যুর আগে তার সঙ্গে ওই ব্যক্তির কী ধরনের কথা হয়েছিল এবং ঘটনাটির সঙ্গে মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, পুলিশ ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।
মডেলিং দিয়ে শোবিজে পরিচিতি
রিধিকা রিধি মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পরিচিতি পান। পরে অভিনয়েও নিয়মিত কাজ শুরু করেন তিনি। বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন এই অভিনেত্রী।
তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে নিজের জায়গা তৈরি করছিলেন রিধিকা।
2.png)
রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬