লোকাল ফোকাস
বান্দরবানের আলীকদমে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পৃথকভাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের কথা জানানো হয়েছিল।
বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের পানবাজারস্থ মহিউচ্ছুন্নাহ দারুল কোরআন হাফেজিয়া এতিমখানা ও নুরানী মাদ্রাসা হলরুমে উপজেলা বিএনপির জাবেদ রেজা সমর্থিত অংশের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাসুক আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা কলিম উল্লাহ। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং মাদ্রাসার শিক্ষার্থীসহ অংশ নেন।
এদিকে বিকেল সোয়া ৫টা থেকে পৌনে ৬টা পর্যন্ত উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের আজিজিয়া ফয়জুল উলুম মাদ্রাসা হলরুমে উপজেলা বিএনপির সাচিং প্রু জেরী সমর্থিত অংশের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম। উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লিটন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা মো. শফিউল আলম।
অন্যদিকে বিকেল ৫টা থেকে পৌনে ৬টা পর্যন্ত আলীকদম বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয়ে উপজেলা কৃষকদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সদস্য সচিব আব্দুর শুক্কুর, উপজেলা ওলামা দলের সভাপতি ফরিদুল আলম, সদর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলীকদম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু তাহের।
তিনটি মাহফিলেই মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জনগণের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
2.png)
রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬