জাতীয়
দেশে হামের প্রকোপে শিশু মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হামের বিভিন্ন উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত পাঁচ মাসে হাম ও এর উপসর্গে প্রাণ হারানো শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০২ জনে।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ থাকা আট শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় হামে আক্রান্ত হিসেবে নিশ্চিত হওয়ার পর মারা গেছে আরও ৯৯ শিশু। ফলে নিশ্চিত ও সন্দেহভাজন মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৯০২ জনে পৌঁছেছে।
শেষ ২৪ ঘণ্টায় ৭০ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৭২৮ শিশুর মধ্যে হামের বিভিন্ন উপসর্গ দেখা গেছে। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৭০০ শিশু। চিকিৎসা শেষে ৫৪৯ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ১ লাখ ৪১ হাজার ৭৭৬ শিশুকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১৭ হাজার ৮০০ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
হাম বা হামের উপসর্গ থাকা শিশুদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৪৯৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১৯ হাজার ৮৯ শিশু।
2.png)
রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬