স্বাস্থ্য ও চিকিৎসাস্বাস্থ্য ও চিকিৎসা

নিউরোসায়েন্স হাসপাতালে যুক্ত হলো আরও ৫০০ শয্যা

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নতুন ১৫ তলা ভবন চালু হয়েছে। এর ফলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা দাঁড়াল ১ হাজারে।

নিউরোসায়েন্স হাসপাতালে যুক্ত হলো আরও ৫০০ শয্যা
ছবি -সংগৃহীত

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় হাসপাতাল প্রাঙ্গণে নবনির্মিত ১৫ তলা ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে হাসপাতাল চত্বরে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে মোনাজাতে অংশ নেন তিনি। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন ভবনে ৫০০ শয্যা যুক্ত হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যা সংখ্যা এখন ১ হাজার। এতে দেশের স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার পরিধি আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।

২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির যাত্রা শুরু হয়। রোগীর চাপ বাড়তে থাকায় পরবর্তী সময়ে আরও ২০০ শয্যা যোগ করা হয়। এবার ১৫ তলা নতুন ভবনে আরও ৫০০ শয্যা চালু হওয়ায় হাসপাতালটির সক্ষমতা এক হাজার শয্যায় উন্নীত হলো।

বিষয় : নিউরোসায়েন্স হাস্পাতাল ৫০০ বেড উদ্ভোদন

কাল মহাকাল

রোববার, ১৬ আগস্ট ২০২৬

নিউরোসায়েন্স হাসপাতালে যুক্ত হলো আরও ৫০০ শয্যা

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় হাসপাতাল প্রাঙ্গণে নবনির্মিত ১৫ তলা ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে হাসপাতাল চত্বরে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে মোনাজাতে অংশ নেন তিনি। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন ভবনে ৫০০ শয্যা যুক্ত হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যা সংখ্যা এখন ১ হাজার। এতে দেশের স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার পরিধি আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।

২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির যাত্রা শুরু হয়। রোগীর চাপ বাড়তে থাকায় পরবর্তী সময়ে আরও ২০০ শয্যা যোগ করা হয়। এবার ১৫ তলা নতুন ভবনে আরও ৫০০ শয্যা চালু হওয়ায় হাসপাতালটির সক্ষমতা এক হাজার শয্যায় উন্নীত হলো।

কাল মহাকাল

সম্পাদকঃ  মোঃ ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত