লোকাল ফোকাসলোকাল ফোকাস

আলীকদমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুরস্কার বিতরণ ও পোনা অবমুক্ত

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী আয়োজনে মৎস্যচাষিদের পুরস্কৃত করা হয়েছে। নদী-খালে বিষ ও বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার এবং বড় জাল ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় চাষিরা।

মো. আবু সুফিয়ান
মো. আবু সুফিয়ান
আলীকদমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুরস্কার বিতরণ ও পোনা অবমুক্ত
আলীকদমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুরস্কার বিতরণ ও পোনা অবমুক্ত

বান্দরবানের আলীকদম উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, র‌্যালি ও পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন মিঠুন কুমার ঘোষ এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীম রেজা।

এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রান্তিক মৎস্যচাষী, গণমাধ্যমকর্মী ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় আবুল বশর, ময়েচিং মার্মা ও মোবাশ্বের হোসেনসহ তিনজন মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রান্তিক মৎস্যচাষীরা মাতামুহুরী নদী, খাল ও বিভিন্ন ঝিরিতে বিষ প্রয়োগ এবং বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে বহিরাগতদের বড় জাল ব্যবহার করে মাছ ধরাও বন্ধের দাবি করেন তারা।

আলোচনা সভা শেষে র‌্যালি ও বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।

কাল মহাকাল

রোববার, ১৬ আগস্ট ২০২৬

আলীকদমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুরস্কার বিতরণ ও পোনা অবমুক্ত

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

বান্দরবানের আলীকদম উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, র‌্যালি ও পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন মিঠুন কুমার ঘোষ এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীম রেজা।

এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রান্তিক মৎস্যচাষী, গণমাধ্যমকর্মী ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় আবুল বশর, ময়েচিং মার্মা ও মোবাশ্বের হোসেনসহ তিনজন মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রান্তিক মৎস্যচাষীরা মাতামুহুরী নদী, খাল ও বিভিন্ন ঝিরিতে বিষ প্রয়োগ এবং বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে বহিরাগতদের বড় জাল ব্যবহার করে মাছ ধরাও বন্ধের দাবি করেন তারা।

আলোচনা সভা শেষে র‌্যালি ও বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।

কাল মহাকাল

সম্পাদকঃ  মোঃ ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত