লোকাল ফোকাসলোকাল ফোকাস

আলীকদমে তামাক চাষের ক্ষতিকর প্রভাব নিয়ে অ্যাডভোকেসি সভা

তামাক চাষে কৃষিজমির উর্বরতা ও খাদ্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষক-শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে সভায় জানানো হয়। কৃষকদের নিরাপদ ও বিকল্প ফসলে উৎসাহিত করার ওপর গুরুত্ব দিয়েছেন অংশীজনেরা।

মো. আবু সুফিয়ান
মো. আবু সুফিয়ান
আলীকদমে তামাক চাষের ক্ষতিকর প্রভাব নিয়ে অ্যাডভোকেসি সভা
আলীকদমে তামাক চাষের ক্ষতিকর প্রভাব নিয়ে অ্যাডভোকেসি সভা

বান্দরবানের আলীকদমে তামাক চাষের বিরূপ প্রভাব সম্পর্কে সরকারি প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে সচেতনতামূলক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১১টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে পিএইচপি-৩ প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

কারিতাস বাংলাদেশের আলীকদম শাখার দায়িত্বশীল কর্মকর্তা জেসমিন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন মিঠুন কুমার ঘোষ এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীম রেজা।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি সংগঠনের প্রতিনিধি, স্থানীয় অংশীজন ও গণমাধ্যমকর্মীসহ প্রায় শতাধিক মানুষ অংশ নেন।

সভায় বক্তারা বলেন, তামাক চাষের কারণে কৃষিজমির উর্বরতা কমে যাওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। তামাক চাষের বিস্তারের ফলে খাদ্যশস্য উৎপাদনও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে তামাক চাষের সঙ্গে জড়িত কৃষক ও শ্রমিকদের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির বিষয়েও আলোচনা করা হয়।

এছাড়া তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বৃদ্ধি এবং পরিবার ও সমাজে এর নেতিবাচক প্রভাব সম্পর্কে উপস্থিতিদের সচেতন করা হয়। তামাক চাষ নিরুৎসাহিত করে কৃষকদের বিকল্প ও নিরাপদ ফসল উৎপাদনে উৎসাহিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

কাল মহাকাল

রোববার, ১৬ আগস্ট ২০২৬

আলীকদমে তামাক চাষের ক্ষতিকর প্রভাব নিয়ে অ্যাডভোকেসি সভা

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ  মোঃ ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত