বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ফেসবুকে যুক্ত হল বিকাশ পেমেন্ট,কমবে কার্ডের ঝামেলা

মেটার বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে পেমেন্ট অপশন হিসেবে বিকাশ যুক্ত করার প্রক্রিয়া চলছে। পরীক্ষামূলকভাবে কয়েকজন ব্যবহারকারী ইতোমধ্যে বিকাশে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন।

ফেসবুকে যুক্ত হল বিকাশ পেমেন্ট,কমবে কার্ডের ঝামেলা
ছবি -সংগৃহীত

বাংলাদেশের অনলাইন ব্যবসায়ী ও ডিজিটাল মার্কেটিং উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলতে যাচ্ছে। ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার খরচ পরিশোধে আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডের বিকল্প হিসেবে দেশের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান বিকাশ যুক্ত করার উদ্যোগ নিয়েছে মেটা।

তবে নতুন এই সুবিধা এখনো আনুষ্ঠানিকভাবে সবার জন্য চালু হয়নি। পরীক্ষামূলক পর্যায়ে কিছু ব্যবহারকারীর অ্যাডস ম্যানেজারে বিকাশের পেমেন্ট অপশন দেখা যাচ্ছে। তাঁদের কয়েকজন বিকাশ ব্যবহার করে সফলভাবে বিজ্ঞাপনের বিলও পরিশোধ করেছেন।

ব্যবহারকারীদের শেয়ার করা বিভিন্ন স্ক্রিনশটে দেখা গেছে, মেটার অ্যাডস ম্যানেজারের ‘পেমেন্ট পদ্ধতি যোগ করুন’ অংশে ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশের অপশনও রয়েছে। এর মাধ্যমে বিজ্ঞাপনের পেমেন্ট সম্পন্ন করার সুযোগ পাওয়া যাচ্ছে।

এত দিন বাংলাদেশ থেকে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে উদ্যোক্তাদের আন্তর্জাতিক লেনদেন সুবিধাসম্পন্ন কার্ড, ডুয়াল-কারেন্সি সুবিধা কিংবা সংশ্লিষ্ট ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভর করতে হতো। বিশেষ করে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের অনেকের কাছেই এসব সুবিধা নেওয়া ছিল ব্যয়বহুল ও জটিল।

ফলে বিকাশের মতো স্থানীয় মোবাইল আর্থিক সেবা পেমেন্ট ব্যবস্থায় যুক্ত হলে অনলাইন ব্যবসায়ীদের জন্য বিজ্ঞাপনের অর্থ পরিশোধ আরও সহজ হতে পারে। স্থানীয় মুদ্রা ব্যবহার করে লেনদেনের সুযোগ তৈরি হলে নতুন উদ্যোক্তাদের জন্য ফেসবুক বিজ্ঞাপন ব্যবহারের বাধাও কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মেটা সাধারণত নতুন কোনো পেমেন্ট সুবিধা সবার জন্য উন্মুক্ত করার আগে সীমিতসংখ্যক ব্যবহারকারীর ওপর পরীক্ষা চালায়। সে কারণে বর্তমানে সব অ্যাকাউন্টে বিকাশের অপশন দেখা না গেলেও পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে ধাপে ধাপে আরও ব্যবহারকারীর জন্য এটি চালু হতে পারে।

তবে এখন পর্যন্ত মেটার পক্ষ থেকে বিকাশকে পেমেন্ট পদ্ধতি হিসেবে যুক্ত করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে কবে নাগাদ সুবিধাটি বাংলাদেশের সব ব্যবহারকারীর জন্য চালু হবে, তা এখনো নিশ্চিত নয়।

তারপরও পরীক্ষামূলকভাবে বিকাশের মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের সুযোগ পাওয়া বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স ও ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বিষয় : ফেসবুক বিকাশ পেমেন্ট

কাল মহাকাল

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

ফেসবুকে যুক্ত হল বিকাশ পেমেন্ট,কমবে কার্ডের ঝামেলা

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত