আন্তর্জাতিকআন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের আমন্ত্রণ নিয়ে ভারতের ব্যাখ্যা

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে কোন পরিচয়ে আমন্ত্রণ জানানো হয়েছে, তা নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ভারত। দিল্লির দাবি, এবার আমন্ত্রণ জানানো হয়েছে মূলত বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে।

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের আমন্ত্রণ নিয়ে ভারতের ব্যাখ্যা
ছবি -সংগৃহীত

ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে কী পরিচয়ে আমন্ত্রণ জানানো হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবার তাকে মূলত বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ব্রিকসের আউটরিচ সেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার দিল্লিতে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, ব্রিকস সম্মেলনের আমন্ত্রণটি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া হয়েছে, নাকি বিমসটেকের চেয়ারম্যান হিসেবে। জবাবে জয়সওয়াল বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল।

তিনি আরও বলেন, ব্রিকস সম্মেলনের আগে আয়োজিত আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য তাকে পৃথকভাবে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্য, এটি আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতির অংশ। একই প্রক্রিয়ায় আঞ্চলিক বিভিন্ন সংস্থার নেতৃত্বে থাকা অন্য নেতাদেরও নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতের এই ব্যাখ্যার মাধ্যমে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণের কূটনৈতিক ভিত্তি নিয়ে চলা আলোচনা স্পষ্ট করার চেষ্টা করেছে নয়াদিল্লি।

বিষয় : তারেক রহমান ব্রিকস সম্মেলন রনধীর জয়সোয়াল বিমসটেক

কাল মহাকাল

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের আমন্ত্রণ নিয়ে ভারতের ব্যাখ্যা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে কী পরিচয়ে আমন্ত্রণ জানানো হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবার তাকে মূলত বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ব্রিকসের আউটরিচ সেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার দিল্লিতে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, ব্রিকস সম্মেলনের আমন্ত্রণটি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া হয়েছে, নাকি বিমসটেকের চেয়ারম্যান হিসেবে। জবাবে জয়সওয়াল বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল।

তিনি আরও বলেন, ব্রিকস সম্মেলনের আগে আয়োজিত আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য তাকে পৃথকভাবে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্য, এটি আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতির অংশ। একই প্রক্রিয়ায় আঞ্চলিক বিভিন্ন সংস্থার নেতৃত্বে থাকা অন্য নেতাদেরও নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতের এই ব্যাখ্যার মাধ্যমে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণের কূটনৈতিক ভিত্তি নিয়ে চলা আলোচনা স্পষ্ট করার চেষ্টা করেছে নয়াদিল্লি।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত