রাজনীতিরাজনীতি

শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়া পরিকল্পিত: রিজভীর অভিযোগ

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়াকে বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি ভারতের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তোলেন।

রিয়াজ রহমান
রিয়াজ রহমান
শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়া পরিকল্পিত: রিজভীর অভিযোগ
ছবি -সংগৃহীত

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার ঘটনায় ভারতের নীতিনির্ধারকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, এটি একটি পরিকল্পিত সিদ্ধান্ত এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভীর দাবি, শেখ হাসিনা হত্যা ও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত এবং পলাতক আসামি। তিনি বলেন, বাংলাদেশ সরকার দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি পাঠালেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত দুই দেশের পারস্পরিক আস্থার পরিবেশের পরিপন্থী আচরণ করেছে। তার ভাষ্য, এ ধরনের পদক্ষেপ বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি অসম্মান এবং এটি পূর্বপরিকল্পিত বলেই মনে হয়।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ওই আন্দোলনে দেড় হাজারের বেশি তরুণ ও শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। এমন একটি ঘটনার বর্ষপূর্তিতে দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়াকে তিনি শহীদদের প্রতি অসম্মানজনক বলে মন্তব্য করেন।

ড্যাবের কার্যক্রমের প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচারী সরকারের সময়ও সংগঠনটি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছিল। এ কারণে অনেক চিকিৎসক চাকরিচ্যুতি, পদোন্নতি থেকে বঞ্চিত হওয়া এবং দূরবর্তী এলাকায় বদলিসহ বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, করোনা, ডেঙ্গু ও হামের মতো সংকটের সময় ড্যাব বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হলেও তৎকালীন সরকার তা বাস্তবায়নের সুযোগ দেয়নি।

দেশের স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রসঙ্গে রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। তিনি জানান, ডেঙ্গু পরীক্ষায় বিনামূল্যে সেবা এবং হাম প্রতিরোধে প্রায় দুই কোটি শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ড্যাবের কেন্দ্রীয় সভাপতি ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. শাকিলসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং মোনাজাতে অংশ নেন।

বিষয় : বাংলাদেশ_ভারত_সম্পর্ক শেখ হাসিনা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বক্তব্য

কাল মহাকাল

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়া পরিকল্পিত: রিজভীর অভিযোগ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত